সিঁদ কেটে ঘরে ঢুকে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে জখম

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের ইন্দুরকানীতে গভীর রাতে সিঁদকেটে ঘরে ঢুকে মা-মেয়ে সহ তিন জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। উপজেলার বালিপাড়া ইউনিয়নের

2025-01-23T19:05:09+00:00
2025-01-23T19:05:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিঁদ কেটে ঘরে ঢুকে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে জখম
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৭:০৫ পিএম   (ভিজিট : ২২৯)
X

পিরোজপুরের ইন্দুরকানীতে গভীর রাতে সিঁদকেটে ঘরে ঢুকে মা-মেয়ে সহ তিন জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপশাবুনিয়া গ্রামের মৃধারহাট এলাকায় গতকাল  বুধবার রাতে জেলে জাহাঙ্গীর হোসেনের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোঃ মারুফ হোসেন বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপশাবুনিয়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের বাড়িতে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল সিঁদকেটে ঘরের ভিতরে ঢুকে মা, মেয়ে ও নাতিকে মুখ বেঁধে কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহতরা হলেন জাহাঙ্গীর হাওলাদারের স্ত্রী জেসমিন বেগম (৪৫), মেয়ে জুয়েনা (১৩) এবং নাতি ইয়েনাকে (১২)।

এ সময় আহতদের ডাক-চিৎকার শুনে এলাকাবাসী তিনজনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করলে  উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। জেসমিন বেগমকে মাথা ও মুখমন্ডলে এলোপাথারি ভাবে কোপানো হয়েছে। তার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছে স্বজনরা।

আবু হানিফ নামে আহতের এক নিকট আত্মীয় জানান, চুরি কিংবা অন্য কোন খারাপ উদ্দেশ্যে দুর্বৃত্তের দল ঘরে ঢুকে পড়ে। হয়ত ঘরের লোকজন তাদেরকে চিনে ফেলায় কুপিয়ে যখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায় । ঘটনার সময় বাড়িতে আহত ওই তিনজন ছাড়া কোন পুরুষ লোক ছিল না।
 
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মারুফ হোসেন বলেন,  জাহাঙ্গীর হাওলাদারের ঘরে গভীর রাতে সিঁদকেটে ঢুকে মা-মেয়ে সহ তিন জনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায়  লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy