চকবাজারে ইসলামিক মন্যুমেন্ট উদ্বোধন করলেন চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “অলি খাঁ মসজিদ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী মসজিদ। অত্যন্ত পুরানো এই

2025-01-23T20:25:10+00:00
2025-01-23T20:25:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চকবাজারে ইসলামিক মন্যুমেন্ট উদ্বোধন করলেন চসিক মেয়র
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৮:২৫ পিএম   (ভিজিট : ২৬০)
X

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “অলি খাঁ মসজিদ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী মসজিদ। অত্যন্ত পুরানো এই মসজিদটি শুধুমাত্র একটি স্থাপনা নয়, বরং এটি আমাদের ঐতিহ্য এবং ইতিহাসের প্রতীক। আমাদের ছোটবেলা এই এলাকাতেই কেটেছে। মসজিদটি আমাদের স্মৃতির সঙ্গে মিশে আছে। নতুন প্রজন্ম যাতে এই মসজিদের ঐতিহাসিক গুরুত্ব বুঝতে পারে, সেই লক্ষ্যেই এই মন্যুমেন্ট স্থাপন করা হয়েছে। এটি শুধুমাত্র চট্টগ্রামের সৌন্দর্য বৃদ্ধি করবে না, বরং সারাদেশের মানুষের জন্যও এটি একটি দর্শনীয় স্থান হয়ে উঠবে।”

চসিক বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে চকবাজারে ঐতিহ্যবাহী অলি খাঁ মসজিদের সম্মুখে একটি ইসলামিক মন্যুমেন্ট উদ্বোধন কালে এ কথা বলেন। 

তিনি আরও বলেন, “আমরা মনে করি, এই মসজিদটি চট্টগ্রামের গৌরবময় ইতিহাসের অংশ। আজকের এই মন্যুমেন্ট নতুন প্রজন্মকে এর গুরুত্ব সম্পর্কে জানাবে। এটি আমাদের ঐতিহ্য সংরক্ষণের অংশ, যা দল-মত নির্বিশেষে রক্ষা করতে হবে।”

চসিক সূত্রে জানা গেছে, ২৫ ফুট উচ্চতার এই মন্যুমেন্টটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৫ লক্ষ টাকা। ১৬ নং চকবাজার ওয়ার্ডে মোগল স্থাপত্ত অলি খাঁ মসজিদটি অনেক পুরাতন একটি মসজিদ। মসজিদটির সংলগ্ন হওয়াতে পৌরানিক স্থাপত্তের নিদর্শন স্বরুপ ইসলাম ধর্মীয় আদলে স্থানটিতে একটি গোল চত্তর করা হয়েছে। ইসলামিক মনুমেন্ট অবকাঠামোর উপরে একটি গম্বুজ আছে। এর নিচে কালেমার ক্যালিওগ্রাফি করা হয়েছে।

ইসলামিক মন্যুমেন্ট উদ্বোধনের পর মেয়র চকবাজারের বিভিন্ন মার্কেটে ব্যবসায়ীদের মাঝে বর্জ্যের বিন বিতরণ করেন। তিনি বলেন, “পরিচ্ছন্ন নগরী গড়তে আমাদের সবাইকে সচেতন হতে হবে। ব্যবসায়ীরা যদি তাদের নিজ নিজ এলাকা পরিষ্কার রাখেন, তাহলে পুরো নগরীর পরিবেশ সুন্দর থাকবে। আমরা বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক করতে কাজ করছি, কিন্তু জনগণের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়।”

মেয়র আরও বলেন, “পরিচ্ছন্ন নগরী শুধু চট্টগ্রামের সৌন্দর্য বৃদ্ধি করবে না, বরং এটি একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করবে। এই উদ্যোগের মাধ্যমে আমরা নগরবাসীকে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করতে চাই।”

মসজিদের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মেয়র বলেন, “এখনো অনেক কাজ বাকি রয়েছে। আমরা এখানে লিফট স্থাপন এবং বাথরুমের আধুনিকায়ন করতে চাই। একটি অত্যাধুনিক মসজিদ নির্মাণ আমাদের লক্ষ্য। ইনশাল্লাহ আমরা এই কাজগুলো শেষ করতে পারব।”

মেয়র জানান, “অলি খাঁ মসজিদের মতো চট্টগ্রামের অন্যান্য ঐতিহ্যবাহী মসজিদ ও স্থানে এই ধরনের মন্যুমেন্ট ও স্থাপত্য নির্মাণের পরিকল্পনা রয়েছে। আমরা অক্সিজেন, কোতোয়ালীসহ আরও কিছু এলাকায় এই কাজ করব। এর মাধ্যমে চট্টগ্রামের ঐতিহ্য আরও উজ্জ্বল হয়ে উঠবে।”

এসময় উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী  মোহাম্মদ আবুল কাশেম, চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতায় এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়ক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন' শীর্ষক প্রকল্পের পিডি মো. আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ আলী, সালাউদ্দিন কায়সার লাভু, এম এ হালিম বাবলু, মহানগর বিএনপির নেতা ইয়াছিন চৌধুরী লিটন, কামরুল ইসলামসহ চসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy