ঈশ্বরদীতে সমন্বয়ককে বেধড়ক পেটাল নিষিদ্ধ ছাত্রলীগ

ঈশ্বরদী প্রতিনিধি

সারাবাংলা

ঈশ্বরদীতে এক মাসের ব্যবধানে বৈষম্যবিরোধী আন্দোলনের আরেক সংগঠককে পিটিয়েছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।গতকাল বৃহস্পতিবার (২৩ জানুযারি) রাত ১০টার দিকে

2025-01-24T17:37:14+00:00
2025-01-24T17:37:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদীতে সমন্বয়ককে বেধড়ক পেটাল নিষিদ্ধ ছাত্রলীগ
ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৫:৩৭ পিএম   (ভিজিট : ৪২০)
X

ঈশ্বরদীতে এক মাসের ব্যবধানে বৈষম্যবিরোধী আন্দোলনের আরেক সংগঠককে পিটিয়েছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

গতকাল বৃহস্পতিবার (২৩ জানুযারি) রাত ১০টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজ গেটের সামনে পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দীন বিপ্লবের ব্যক্তিগত কার্যালয়ের পাশে হামলার এই ঘটনা ঘটে।

আহত ইব্রাহিম রহমানকে (২১) লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করা হয়। ইব্রাহিম শহরের পুর্ব টেংরী এলাকার বাসিন্দা ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

হামলায় অভিযুক্তরা হলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌর শাখার শাকিল হোসেন (২২) ওরফে পাতি শাকিল, রিফাত হোসেনহ (২৩) তাদের সহযোগী আরো কয়েকজন।

আহত ইব্রাহিম জানান, তার বন্ধু শান্তকে নিয়ে সরকারি কলেজ গেটসংলগ্ন চায়ের দোকানে চা পান করতে যান। এ সময় শাকিল ও রিফাতের নেতৃত্বে বেশ কয়েকজন লোহার পাইপ, চাপাতি ও পিস্তল হাতে নিয়ে তার ওপর হামলা করে। সেখানে তারা পিটিয়ে ইব্রাহিমকে আহত করেন। এ সময় শাকিল পিস্তল বের করে ইব্রাহিমকে গুলি করার চেষ্টা করে। কিন্তু স্থানীয় দোকানদাররা অস্ত্রধারী শাকিলকে বাধা দেন।

পরে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দায়িত্বরত চিকিৎসক তাসনিম তাবাসসুম স্বর্ণা জানান, ইব্রাহিমকে পিটিয়ে আহত করা হয়েছে। তাকে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম শহিদ জানান, হামলার খবর পেয়েই ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy