রাউজানে নামাজে যাওয়ার সময় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের রাউজান উপজেলায় নামাজে যাওয়ার সময় জাহাঙ্গীর আলম (৫৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ

2025-01-24T17:44:42+00:00
2025-01-24T17:44:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাউজানে নামাজে যাওয়ার সময় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৫:৪৪ পিএম   (ভিজিট : ১৩২৭)
X

চট্টগ্রামের রাউজান উপজেলায় নামাজে যাওয়ার সময় জাহাঙ্গীর আলম (৫৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নোয়াপাড়ার নিরামিষ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনা গুলিবিদ্ধ আব্বাস নিহত জাহাঙ্গীরের ম্যানেজার বলে পুলিশ জানিয়েছে।

নিহত জাহাঙ্গীর আলম নোয়াপাড়ার নিরামিষ পাড়া এলাকার বাসিন্দা। তিনি একই এলাকার মাকসুদ কমিউনিটি সেন্টারের মালিক ছিলেন। এছাড়াও নগরীর আসাদগঞ্জ এলাকায় তার শুটকির ব্যবসা প্রতিষ্ঠান আছে বলে জানা গেছে। তিনি শুটকি ব্যবসা সমিতির একজন সদস্য বলে জানিয়েছে চট্টগ্রামের শুটকি ব্যবসায়ী সমিতির নেতারা৷

রাউজান থানা পুলিশ জানায়, শুক্রবার দুপুরে জাহাঙ্গীর তার মোটরসাইকেলে করে নামাজ পড়তে যাচ্ছিলেন। ম্যানেজার আব্বাস মোটরসাইকেল চালাচ্ছিলেন। আর জাহাঙ্গীর তার পেছনের সিটে বসেছিলেন। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা প্রথমে জাহাঙ্গীর লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে মাটিতে ফেলে দেয়। এরপর তাকে খুব কাছ থেকে গুলি করা হয়। এসময় জাহাঙ্গীরকে বাঁচাতে গিয়ে আব্বাসও গুলিবিদ্ধ হন। স্থানীয়রা জাহাঙ্গীরকে উদ্ধার করে নগরীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল আলম চৌধুরী বাংলাদেশ বুলেটিনকে বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। তার পরিবারের দাবি তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তবুও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

তবে একটি সূত্র জানিয়েছে ব্যবসায়িক বিরোধ কিংবা স্থানীয় একটি পক্ষের দাবিকৃত চাঁদা না দেয়ায় জাহাঙ্গীরকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়৷ 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy