নলছিটিতে বিদ্যালয়ের তালা ভেঙে নথি চুরির অভিযোগ

বরিশাল ব্যুরো

সারাবাংলা

ঝালকাঠি নলছিটি উপজেলার দক্ষিণ রানাপাশা পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।এতে বিদ্যালয়ের আলমারিতে থাকা

2025-01-24T18:14:03+00:00
2025-01-24T18:14:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নলছিটিতে বিদ্যালয়ের তালা ভেঙে নথি চুরির অভিযোগ
বরিশাল ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৬:১৪ পিএম   (ভিজিট : ৩৮২)
X

ঝালকাঠি নলছিটি উপজেলার দক্ষিণ রানাপাশা পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।এতে বিদ্যালয়ের আলমারিতে থাকা ৩০ হাজার টাকা, শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্ড, সার্টিফিকেট,বোর্ডের অনুমোদন, উপ বৃত্তি ও পরীক্ষার গুরুত্বপূর্ণ কাগজ  নিয়ে গেছে। এছাড়াও বিদ্যুৎ লাইনের সব তার কেটে  নিয়ে গেছে চোরচক্র। 

গত রোববার ২০ জানুয়ারি  ভোর রাতে এ চুরির ঘটনা ঘটেছে। অপরদিকে একই রাতে পাশ্ববর্তী উকিলবাজার কমিউনিটি ক্লিনিকে চোরেরা কক্ষের তালা ভেঙে নগদ টাকা ও ওষুধ নিয়ে গেছে।এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলছিটি  থানায় একটি অভিযোগ দিয়েছেন। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান হাওলাদার  বলেন, সোমবার ২১জানুয়ারি সকালে খবর পেয়ে বিদ্যালয়ে আসার পর অফিস কক্ষের তালা ভাঙা অবস্থায় দেখে ভেতরে প্রবেশ করে দেখি আলমারি ও তালা ভাঙা। আলমারির ভেতরে রাখা বিদ্যালয়ের  গুরুত্বপূর্ণ নথি সহ কিছু কাগজপত্র চুরি হয়ে গেছে তাছাড়া  বিদ্যালয়ের বিদ্যুৎ লাইনের সমস্ত তার কেটে নিয়ে গেছে। 

স্থানীয় বাসিন্দা শাহিন মাঝি,জালাল হাওলাদার,  আরিফুল ইসলাম আরিফ বলেন,বিদ্যালয়টি  অ্যাডভোকেট শহিদুল ইসলাম তোতা কোন সরকারি সহয়তা ছাড়া তার নিজ অর্থয়ানে পরিচালনা করেন। এটিকে ধ্বংস করার জন্য এমনটা করছে।প্রয়োজনীয় নথি চুরি করা ভিন্ন কোনো উদ্দেশ্য হাসিলের জন্য। এটা তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণে দাবি জানান তারা।

বিদ্যালয়রে সভাপতি শহিদুল হক তোতা বলেন, এমন ঘটনায় আমি খুবই উদ্বিগ্ন। সঠিক তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় আনতে হবে । প্রধান শিক্ষক থানায় একটি অভিযোগ দিয়েছেন।

নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম  বলেন, খবর পাওয়ার পর পুলিশ বিদ্যালয়টি পরিদর্শন করেছে। একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি পুলিশ তদন্ত করছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy