ভূঞাপুরে যুব কল্যাণ পরিষদের শীতবস্ত্র বিতরণ
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৭:২৮ পিএম (ভিজিট : ২৮২)

X
টাঙ্গাইলের ভূঞাপুরে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় ভারই যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় যুব কল্যাণ পরিষদের সভাপতি মোঃ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন।
বিশেষ অতিথি ছিলেন ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।