সারাদেশে চুরি-ছিনতাই বেড়ে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে চুরি-ছিনতাই বেড়েছে। তবে অপরাধীদের ধরতে সরকার তৎপর

2025-01-26T18:23:09+00:00
2025-01-26T18:23:09+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সারাদেশে চুরি-ছিনতাই বেড়ে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৬:২৩ পিএম   (ভিজিট : ৩৭৮)
X

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে চুরি-ছিনতাই বেড়েছে। তবে অপরাধীদের ধরতে সরকার তৎপর রয়েছে।

আজ রোববার (২৬ জানুয়ারি) কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গিয়ে জরুরি সেবা (হটলাইন) ০৯৬১২০২১৬৯০ নম্বর উদ্বোধন করে সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের স্বল্পতা নেই, সংগত কারণে উদ্যোমের কিছুটা ঘাটতি রয়েছে। তবে পরিস্থিতির উন্নয়নে পুলিশসহ বিভিন্ন সংস্থা নিরলসভাবে কাজ করছে।

জাহাঙ্গীর আলম বলেন, হটলাইন নম্বরের মাধ্যমে বন্দির অবস্থান, হাজিরার তারিখ, সাক্ষাতের তারিখ, ফোনে কথা বলার তারিখ, বন্দির শারীরিক অবস্থা ও প্যারোলে মুক্তি সংক্রান্ত তথ্য জানা যাবে।

তিনি আরও বলেন, ছাত্রজনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ৭০০ জনের মতো বন্দি এখনো পলাতক আছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। শীর্ষ সন্ত্রাসী যারা ইতোমধ্যে জামিন পেয়েছেন, তাদের আমরা মনিটরিং করছি। রাষ্ট্র ও সমাজবিরোধী কাজ করলেই তাদের গ্রেপ্তার করা হবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy