শ্রীমঙ্গলে ট্রাফিক সপ্তাহ শুরু

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

'জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এই প্রতিপাদ্য নিয়ে আজ শ্রীমঙ্গলে ট্রাফিক সপ্তাহ-২০২৫ শুরু হয়েছে।ট্রাফিক সপ্তাহ

2025-01-26T19:50:10+00:00
2025-01-26T19:50:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে ট্রাফিক সপ্তাহ শুরু
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৭:৫০ পিএম   (ভিজিট : ২১০)
X

'জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এই প্রতিপাদ্য নিয়ে আজ শ্রীমঙ্গলে  ট্রাফিক সপ্তাহ-২০২৫ শুরু হয়েছে। 

ট্রাফিক সপ্তাহ উপলক্ষে আজ রোববার  সকাল ১১ টায় শ্রীমঙ্গল থানা ভবন থেকে  ট্রাফিক সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম সেলিম।

শোভাযাত্রা শেষে  উপস্থিত অতিথিগণ, সাধারণ জনগণ এবং যানবাহন চালকদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। 

অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর হাসান আল মামুন, নীহার রঞ্জন সিংহ, এস এম জালাল উদ্দিন ভুইয়া, ট্রাফিক সার্জেন্ট ঝন্টু বৈদ্য, জয়ন্ত চন্দ্র দাসসহ থানা ও ট্রাফিক বিভাগের সকল অফিসার ও ফোর্স।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy