সিইউজে নির্বাচন: সভাপতি রিয়াজ হায়দার, সম্পাদক সবুর শুভ

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে রিয়াজ হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে সবুর শুভ বিজয়ী

2025-01-26T20:11:42+00:00
2025-01-26T20:11:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিইউজে নির্বাচন: সভাপতি রিয়াজ হায়দার, সম্পাদক সবুর শুভ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৮:১১ পিএম   (ভিজিট : ২৪২)
X

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে রিয়াজ হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে সবুর শুভ বিজয়ী হয়েছেন। 

রিয়াজ হায়দার বাংলাদেশ প্রতিদিনের সদ্য সাবেক ব্যুরোপ্রধান, সবুর শুভ আজকের পত্রিকার ব্যুরোপ্রধান হিসেবে কর্মরত আছেন৷ গতকাল শনিবার (২৫ জানুয়ারি) দিনভর ভোট গ্রহণ শেষে রাতে নির্বাচন পরিচালনা কমিটি তাঁদের বিজয়ী হিসেবে ঘোষণা করে।

নির্বাচনে সভাপতি পদে রিয়াজ হায়দার চৌধুরী ২৩০ ভোটে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ম. শামসুল ইসলাম ভোট পা ন ১৫৮টি।

আর সাধারণ সম্পাদক পদে সবুর শুভ ১৯৫ ভোটে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিদ উল্লাহ পেয়েছেন ১৬৪ ভোট৷ অপর প্রার্থী রুবেল খান পেয়েছেন ৩১ ভোট। 

এ ছাড়া সিনিয়র সহসভাপতি পদে দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সিনিয়র সহসম্পাদক স ম ইব্রাহিম, সহসভাপতি পদে কালবেলার ব্যুরোপ্রধান সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র রিপোর্টার ওমর ফারুক, অর্থ সম্পাদক পদে বাংলানিউজের সিনিয়র ফটোজার্নালিস্ট সোহেল সরওয়ার, সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো ইনচার্জ সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলানিউজের স্টাফ রিপোর্টার মিনহাজুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে ডেইলি টাইমসের ব্যুরোপ্রধান আহসান হাবিবুল আলম নির্বাচিত হয়েছেন।

এর আগে গতকাল একটি কমিউনিটি সেন্টারে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলে। ৪৪৫ জন সদস্যের মধ্যে ৩৯২ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ৯ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ২১ জন প্রার্থী। শনিবার রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেম হক আনুষ্ঠানিক ভাবে ভোটের ফল ঘোষনা করেন৷ 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy