টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়ার চেয়ে ‘বাড়তি ভ্যাট’ ভালো: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট দেওয়া ভালো বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।আজ সোমবার

2025-01-27T18:04:33+00:00
2025-01-27T18:04:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়ার চেয়ে ‘বাড়তি ভ্যাট’ ভালো: অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৬:০৪ পিএম   (ভিজিট : ২৯৮)
X

টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট দেওয়া ভালো বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

আজ সোমবার (২৭ জানুয়ারি) আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে ‘রিফর্ম ইন কাস্টমস ইনকাম ট্যাক্স অ্যান্ড ভ্যাট ম্যানেজমেন্ট টু অ্যাড্রেস দ্য এলডিসি গ্রাজুয়েশন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অর্থ উপদেষ্টা বলেন, আমরা বাড়তি ভ্যাট নিয়ে মাতারবাড়ি পোর্ট করছি, নানা উন্নয়ন প্রকল্পে টাকা খরচ করছি। আমরা ভ্যাট নিয়ে নিজের পকেট ভারী করব না, জনগণের জন্য কাজ করছি।

তিনি বলেন, বাড়তি ভ্যাট দিলেও অন্যদিক থেকে কিন্তু সুবিধা মিলবে। ব্যবসায়ীদের নানান খাতে কয়েকটি জায়গায় বাড়তি টাকা দিতে হবে না। 

গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করে যাব উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, গুরুত্বপূর্ণ রিফর্মগুলো (সংস্কার) আমরা করব। আমার মনে আছে, ২০ হাজার টাকা ঘুষ দিয়ে এক সময় টেলিফোন লাইন নিয়েছিলাম। যাতে এমন করে ঘুষ না দিতে হয় সেজন্য আমরা রিফর্ম করে যাব।

তিনি বলেন, ট্যাক্স, পলিসি ও ভ্যাটের রিফর্ম করব। ভ্যাটের বিষয়ে অনেকে অনেক কথা বলছেন, আমরা রিফর্ম করব।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy