টঙ্গীতে ইআরসিপিএইচ পরিদর্শনে সমাজসেবার ডিজি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে শারিরীক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও পূর্ণবাসন কেন্দ্র (ইআরসিপিএইচ) পরিদর্শন করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান খান। এসময়

2025-01-27T19:35:32+00:00
2025-01-27T19:35:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে ইআরসিপিএইচ পরিদর্শনে সমাজসেবার ডিজি
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৭:৩৫ পিএম   (ভিজিট : ৩৬৮)
X

গাজীপুরের টঙ্গীতে শারিরীক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও পূর্ণবাসন কেন্দ্র (ইআরসিপিএইচ) পরিদর্শন করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান খান। এসময় শারীরিক প্রতিবন্ধীদের আধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন, কৃত্রিম পাঁ ও নিয়োগপত্র বিতরণ করা হয়েছে। 

সোমবার দুপুরে টঙ্গীর নতুন বাজার এলাকার শারিরীক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও পূর্ণবাসন কেন্দ্র (ইআরসিপিএইচ) পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে মহাপরিচালক বলেন, আমি কিছুদিন আগে মহাপরিচালকের দায়িত্ব নিয়েছি। তাই আমি ঘুরে ঘুরে দেখছি। কোথায় কি আছে, কি লাগবে তা পর্যবেক্ষণ করছি। টঙ্গীতে দেখলাম প্রতিবন্ধীরা ভালো প্রশিক্ষণ নিচ্ছে। দক্ষতার দিক থেকে প্রতিবন্ধীরা আমাদের চাইতেও দক্ষ। অন্ধ ব্যক্তিরাও কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে কম্পিউটার চালাচ্ছেন।

তারা ভালো ও গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন করছে। এই সব পণ্য সকল সরকারি দপ্তরে সরবরাহ করা যেতে পারে। এতে এই শিল্প একটি অধিক লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। মূলত প্রতিবন্ধীরা সরকারি ভাতার পাশাপাশি তাদের পরিবার ও পরিজনের সহযোগিতায় চলবে। প্রতিবন্ধীদের ভাতা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করার জন্য এ মন্ত্রণালয় কাজ করছে।

এ সময় শারিরীক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও পূর্ণবাসন কেন্দ্রের উপপরিচালক ফখরুল আলম, সহকারী পরিচালক আব্দুল আলিম, ফেরদৌসী আক্তার, বেল প্রেসের ম্যানেজার রাবেয়া বেগম, দৃষ্টি প্রতিবন্ধী ও পূর্ণবাসন কেন্দ্রের সহকারী পরিচালক সেলিনা বেগম, মোস্তফা ইফতিয়ার উদ্দিনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে বিনামূল্যে তিন জনকে কৃত্রিম পা ও ২৫ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরীর নিয়োগপত্র তুলে দেয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy