ভূঞাপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুব আলম (২৩) নামে এক পল্লী বিদ্যুত কর্মী নিহত হয়েছে। এসময়

2025-01-27T19:39:22+00:00
2025-01-27T19:39:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৭:৩৯ পিএম   (ভিজিট : ৩৯২)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুব আলম (২৩) নামে এক পল্লী বিদ্যুত কর্মী নিহত হয়েছে। এসময় আরো একজন গুরুতর আহত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে ভূঞাপুর-তারাকান্দি সড়কের কুঠিবয়ড়া নামক স্থানে এদুর্ঘটনা ঘটে। নিহত মাহবুব আলম টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বাসিন্দা। তিনি পল্লী বিদ্যুতে কর্মরত ছিলেন। আহত ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাহবুব আলম তার এক সহযোগীকে নিয়ে মোটরসাইকেল যোগে ভূঞাপুরের দিকে যাচ্ছিলেন। ভোর ৬টার দিকে ভূঞাপুর-তারাকান্দি সড়কে কুঠিবয়ড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহবুব আলমের মৃত্যু হয়। আহত হয় এক মোটরসাইকেল আরোহী। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা আহত ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy