ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই কারখানা ধ্বংস

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইলে দুটি সীসা তৈরির কারখানা ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন ইসলাম ও টাঙ্গাইল জেলা

2025-01-27T20:11:43+00:00
2025-01-27T20:11:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই কারখানা ধ্বংস
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৮:১১ পিএম   (ভিজিট : ১৭৭)
X

টাঙ্গাইলের ঘাটাইলে দুটি সীসা তৈরির কারখানা ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন ইসলাম ও টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক।

সোমবার ( ২৭ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলার সাগরদিঘী ইউনিয়নের মালিরচালা এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন ইসলাম জানান, উপজেলা সাগরদিঘী ইউনিয়নের মালিরচালা পাহাড়ি এলাকায় গাইবান্ধা এলাকা থেকে কিছু শ্রমিক দির্ঘদিন যাবৎ পুরাতন ব্যাটারী আগুনে পুড়িয়ে সীসা তৈরী ও বিক্রি করে আসছে। যা পরিবেশের উপর হুমকি স্বরুপ।  বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইসলামের নেতৃত্বে টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মিয়া মাহমুদুল হক, ফায়ার সার্ভিস কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা দুটি সীসা কারখানায় এস্কেভেটের দিয়ে গুড়িয়ে দেয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন ইসলাম জানান, বন পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy