স্কুল কমিটির নির্বাচন নিয়ে বিএনপির সংঘর্ষে আহত ৭

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চারঘাট উপজেলায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। সোমবার (২৭

2025-01-27T21:12:53+00:00
2025-01-27T21:12:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
স্কুল কমিটির নির্বাচন নিয়ে বিএনপির সংঘর্ষে আহত ৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৯:১২ পিএম   (ভিজিট : ২১৬)
X

চারঘাট উপজেলায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের পাটিয়াকান্দি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, পাটিয়াকান্দি গ্রামের জাহাঙ্গীর আলম (৩৬), শিমুলিয়া গ্রামের শাহজাহান আলী (৫২), তার ছেলে সেলিম হোসেন (৩২), নজমুল আলী (৩১), পলাশ আলী (৩৫), শাহু সর্দার (৪৫) এবং কাজিম উদ্দিন মোল্লা (৫৫)। তাদের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানিয়েছেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ ও জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। নির্বাচনের তফসিল ঘোষণা হলে প্রধান শিক্ষক এ কে এম জাকারিয়ার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে এবং আবু সাইদ চাঁদের গ্রুপ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকে। তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের অভিযোগ তুলে তাকে বিদ্যালয়ে অবাঞ্চিত ঘোষণা করে বিদ্যালয়ে তালা লাগিয়ে দেয়। এরপর থেকে প্রধান শিক্ষক গত ১০ দিন ছুটি নিয়ে বিদ্যালয়ে যাননি।

ছুটি শেষে প্রধান শিক্ষক জাকারিয়া সোমবার সকালে পাশের গ্রাম থেকে কিছু লোকজন নিয়ে বিদ্যালয়ে পৌঁছালে, অপর গ্রুপের লোকজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে আসার অভিযোগ তোলেন। এই নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে তা দ্রুত সংঘর্ষে পরিণত হয়। সংঘর্ষে সাতজন আহত হন। এ সময় সরদহ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সাহাবুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।

আহত সরদহ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, আওয়ামী লীগের মদদপুষ্ট প্রধান শিক্ষক ৩০-৪০ জন বহিরাগত ক্যাডার নিয়ে দেশীয় অস্ত্রসহ বিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা বাঁধা দিলে তারা অতর্কিত হামলা চালায়, এতে আমাদের কয়েকজন গুরুতর আহত হন।

পাটিয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম জাকারিয়া বলেন, নিয়ম অনুযায়ী ম্যানেজিং কমিটির নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছিল। তবে একটি পক্ষ নির্বাচনে অংশ না নিয়ে আমার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বিদ্যালয়ে যেতে বাধা দেয়। আমি বহিরাগতদের নিয়ে আসিনি, শুধু আত্মীয়-স্বজন কিছু মানুষকে নিয়ে গিয়েছিলাম। কিন্তু তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে আমাদের ওপর।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy