চসিক মেয়রের সাথে প্রবাসী ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি'র নেতৃত্বে ক্লাবটির নবগঠিত পরিচালনা কমিটির নেতৃবৃন্দ

2025-01-27T21:37:58+00:00
2025-01-27T21:37:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চসিক মেয়রের সাথে প্রবাসী ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৯:৩৭ পিএম   (ভিজিট : ২১০)
X

চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি'র নেতৃত্বে ক্লাবটির নবগঠিত পরিচালনা কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়রের সাথে এক সৌজন্য সাক্ষাৎ এ মিলিত হন

সোমবার (২৭ জানুয়ারি) বেলা তিনটায় চসিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে প্রবাসি ক্লাবের নেতৃবৃন্দ চসিক মেয়র ডা.শাহাদাত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান সেই সাথে ক্লাবের নতুন কমিটি হস্তান্তর করেন। 

চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন ক্লাব কতৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান, সেই সাথে দেশ গঠনে বিশেষ করে জুলাই ২৪ বিপ্লবের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পাশাপাশি প্রবাসী বীর রেমিট্যান্স যোদ্ধাদের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন।

এসময় তিনি ক্লাবের বীর রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সদস্যদের জন্য একটি হাসপাতাল স্থাপনের জন্য নগরীতে ২২ গন্ডা জায়গা প্রদানের আশ্বাস দেন।  সেই সাথে একটি স্থায়ী অফিস কার্যালয়ের জন্য স্থান নির্ধারণ ও এ বিমান বন্দরে পৃথক লাউঞ্জের ব্যবস্থার আশ্বাস দেন। 

এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ ইসমাইল ইমন, ডায়মন্ড ও ভিআইপি সদস্য, নাজিম সিকদার, আব্দুল মান্নান,আবু ইউসুফ মামুন, দিদারুল আলম, সোহেল সিকদার, নুরুল কবির,হাজী আবুল কাসেম ও আরিফুল ইসলাম,জসিম কুসুমপুরী প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy