পিরোজপুর হাসপাতালে পরিচয় গোপন রে‌খে দুদকের অভিযান

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

প‌রিচয় গোপন রে‌খে সোমবার দুপু‌রে পিরোজপুর সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় কো‌টি টাকার গর‌মিল,

2025-01-27T21:58:59+00:00
2025-01-27T21:58:59+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পিরোজপুর হাসপাতালে পরিচয় গোপন রে‌খে দুদকের অভিযান
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৯:৫৮ পিএম   (ভিজিট : ২৩১)
X

প‌রিচয় গোপন রে‌খে সোমবার দুপু‌রে পিরোজপুর সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় কো‌টি টাকার গর‌মিল, ঔষ‌ধের ঘাটতি খুঁ‌জে পায় দুদক। অ‌ভিযান প‌রিচালনার সম‌য়ে সরকারী কা‌জে বাধা প্রদা‌নের অপরা‌ধে হাসপাতা‌লের দুই দালাল‌কে কারাদণ্ড দেয় ভ্রাম‌্যমান আদালত। দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গে‌ছে, সোমবার সকালে নিজেদের পরিচয় গোপন রে‌খে জেলা সদর হাসপাতালে চলমান অভিযান পরিচালনা করেন দুদক। এ সময় সরকারি কাজে বাধা প্রদান করার অভিযোগে রাজিব মন্ডল (২২) ও রাহাত রব্বানী (২৪) নামে দুই দালালকে আটক করা হয়। পরে দুদকের পাঁচ সদস্যের একটি দল হাসপাতালের রান্নার জায়গা, বিভিন্ন বিভাগ, ওষুধের স্টোর রুমে অভিযান পরিচালনা করে। এ সময় খাবারের পরিমাণ এবং ওষুধ মজুদে গরমিল পায় দুদক।

দুদক জানায়, হাসপাতা‌ল থে‌কে রোগী‌দের জন‌্য বরাদ্দকৃত খাবারে প্রতিদিন ১০০ জনকে জনপ্রতি ৬০ গ্রাম করে মাংস দেওয়ার কথা থাকলেও সেখানে ৫০ গ্রাম করে দেওয়া হয় এবং নিম্নমানের চাল সরবরাহ করা হয়। শিশু বিভাগের ওষুধ সরবরাহ রেজিস্টারে কডসন (১০০ মিলিগ্রাম) নামের ৪০০ পিস ওষুধ এবং ট্রাইজেট (২৫০ মিলিগ্রাম) নামের ৩ হাজার ৭২৭ পিস ওষুধ থাকার কথা থাকলেও সেখানে কোনো ওষুধ পাওয়া যায়নি।

দুদক আ‌রো জানায়, হাসপাতালে ওষুধ ও অন্যান্য মালামাল সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান সাউথ বাংলা কর্পোরেশন ওষুধ ও অন্যান্য যন্ত্রপাতি সরবরাহ করতে না পারায় ১ কোটি ৭৬ লাখ ২১ হাজার ৬০০ টাকার একটি চেক হাসপাতাল কর্তৃপক্ষকে প্রদান করলেও হাসপাতালের নথিপত্রে ওষুধের সঠিক সরবরাহ দেখানো হয়। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই দালালকে ১৫ দিনের কারাদণ্ড, একইসঙ্গে ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পিরোজপুরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ।

দণ্ডপ্রাপ্ত রাজিব মন্ডল পিরোজপুর সদর উপজেলার উত্তর শোরগোলা গ্রামের রবিন মন্ডলের ছেলে এবং রাহাত রব্বানী সদর উপজেলার খামকাটা গ্রামের আজাদ রব্বানীর ছেলে।

সার্বিক বিষয়ে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, পিরোজপুর সদর হাসপাতালে আমাদের চলমান অভিযানে দুই দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযানে হাসপাতালে নিম্নমানের খাবার, ওষুধ এবং অন্যান্য যন্ত্রপাতি সরবরাহ করতে ১ কোটি ৭৬ লাখ ২১ হাজার ৬০০ টাকার একটি গরমিল পাওয়া যায়। এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখানের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিরোজপুরের সিভিল সার্জন মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি গত অর্থবছরের ছিল, তখন আমি ছিলাম না। তবে এ বিষয়ে একটি কমিটি গঠন করে গাফিলতির বিষয়ে তদন্ত করে দেখা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy