নরসিংদীতে পৃথক ঘটনায় ছাত্রীসহ দুইজনকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মাধবদীতে পৃথক দুটি ঘটনায় এক মাদরাসা ছাত্রীসহ দুইজনকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বাড়ির

2025-01-28T19:40:39+00:00
2025-01-28T19:40:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নরসিংদীতে পৃথক ঘটনায় ছাত্রীসহ দুইজনকে কুপিয়ে হত্যা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৭:৪০ পিএম   (ভিজিট : ২১২)
X

নরসিংদীর মাধবদীতে পৃথক দুটি ঘটনায় এক মাদরাসা ছাত্রীসহ দুইজনকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বাড়ির পাশে নিজের চা—পানের দোকান বন্ধ করে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরেন গৃহকর্তা মোফাজ্জল হোসেন। দ্বিতীয় তলার ঘরে ঢুকেই স্ত্রী ও সন্তানকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে আশেপাশের লোকজন গিয়ে গুরুতর আহত অবস্থায় গৃহবধূ আসমা বেগমকে উদ্ধার করে প্রথমে মাধবদীর একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। 

কিশোরী মেয়ে তিথিকে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার আরেক প্রতিবন্ধী শিশু সন্তানকে অক্ষত অবস্থায় বাথরুম হতে উদ্ধার করা হয়।

অন্যদিকে সোমবার রাত ১০ টার দিকে শেখেরচর বাবুরহাট বাজার এলাকায় এবং মঙ্গলবার সকালে মাধবদী ছোট গদাইচর এ ঘটনা ঘটে। শেখেরচর বাবুরহাট বাজারের দক্ষিণ পাশে মোফাজ্জলের বাড়িতে বসত ঘরে ঢুকে তিথী নামের এক মাদরাসা ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের মা। 

বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদ হোসেন এবং শেখেরচর পুলিশ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক মো: মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নরসিংদীর সদর উপজেলার মাধবদী ছোট গদাই চর এলাকায় নিহত আব্দুল গফুর (৮০) দোকান ভাড়া দেয়াকে কেন্দ্র করে তার ছেলের সাথে মনোমালিন্য চলে আসছিল। এরই মধ্যে সকাল সাড়ে ৭ টার দিকে রক্তাক্ত অবস্থায় আব্দুল গফুর কে কলের পার পড়ে থাকতে দেখতে পায় তার মেয়েরা। পড়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

নিহতের মেয়েদের অভিযোগ দোকান ভাড়ার টাকা আত্মসাৎকে কেন্দ্র করে বড় ভাই এই ঘটনা ঘটাতে পারে। নিহতের ছেলে এ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি একমাত্র ছেলে আমাকে ফাসাতে পারলে আমার বোনরা বাবার জয়গা সম্পত্তি খেতে পারবে।

খবর পেয়ে ঘটনাস্থল বাড়িটি ও আশেপাশের এলাকা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন, সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ।

গৃহকর্তা মোফাজ্জল হোসেন জানান, ছোট বাড়িটির নীচতলায় কাপড়ের দোকানের গোডাউন হিসেবে ভাড়া দেয়া। দ্বিতীয় তলায় তিনি স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করেন। নিহত মেয়ে তিথী স্থানীয় মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী। কে, কারা, কী কারণে তার স্ত্রী—সন্তানকে ঘরে ঢুকে হতাহতের ঘটনা ঘটিয়েছে বুঝতে পারছেন না বলে তিনি জানান।

নরসিংদী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদ হোসেন জানান, কি কারণে, কে বা কারা এ হতাহতের ঘটনা ঘটিয়েছে তাৎক্ষনিক বলা যাচ্ছে না। তদন্তের মাধ্যমে এ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে তিনি বলেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আনোয়ার হোসেন, ওসি মো: এমদাদ হোসেন, ডিবি ওসি মো: কারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে ছায়া তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy