দুই পর্বে হবে শুরায়ী নিজামের বিশ্ব ইজতেমা প্রস্তুতি সম্পন্ন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

আগামী ৩১ জানুয়ারী থেকে শুরায়ী নেজামের তত্বাবধানে শুরু হতে যাচ্ছে ৫৮ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। পবিত্র হজ্বের

2025-01-28T19:48:26+00:00
2025-01-28T19:48:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুই পর্বে হবে শুরায়ী নিজামের বিশ্ব ইজতেমা প্রস্তুতি সম্পন্ন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৭:৪৮ পিএম   (ভিজিট : ৩২৩)
X

আগামী ৩১ জানুয়ারী থেকে শুরায়ী নেজামের তত্বাবধানে শুরু হতে যাচ্ছে ৫৮ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। পবিত্র হজ্বের পর মুসলিম বিশ্বের বৃহত্তর জমায়েত ঘটে এই ইজতেমায়। প্রথম পর্বের ইজতেমা এবার দুই ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে।  প্রথম ধাপ জানুয়ারি ৩১ জানুয়ারী থেকে ২ ফেব্রুয়ারি ও দ্বিতীয় ধাপ ৩, ৪, ৫ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হবে।

প্রথম ধাপে অংশগ্রহণ করবে গাজীপুর, গাইবান্ধা, নাটোর, মৌলভীবাজার, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নীলফামারি, দিনাজপুর, রংপুর, বগুরা, নারায়ণগঞ্জ, বরিশাল, ভোলা, চুয়াডাংগা, কুষ্টিয়া, যশোর, মাগুরা,বাগেরহাট, সাতক্ষীরা, ময়মনসিংহ, চট্টগ্রাম, নেত্রকোনা, শেরপুর, ফরিদপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বি.বাড়িয়া, খুলনা, পটুয়াখালী, কুমিল্লা, ঝিনাইদহ, চাপাইনবাবগঞ্জ, পিরোজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, রাজবাড়ী, ঢাকার একাংশ সহ মোট ৪১ টি জেলা অংশগ্রহণ করবে।

দ্বিতীয় ধাপে মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাংগামাটি, নওগাঁ, বান্দরবন ও ঢাকার একাংশ সহ ২৩টি জেলা অংশগ্রহণ করবে। 

শুরায়ী নেজামের মিডিয়া সমন্নয়ক হাবিবুল্লাহ রায়হান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মাঠ এখন পুরাপুরি প্রস্তুত। আজ বিকাল থেকেই প্রথম ধাপে ইজতেমায় অংশগ্রহণের জন্য বিভিন্ন খিত্তা ও পয়েন্টের জিম্মাদারগন আসা শুরু করবেন এবং আগামীকাল সকাল থেকে  দেশী-বিদেশী মেহমান ও সাধারণ মুসল্লীরা আসা শুরু করবেন।

ইজতেমা ময়দানে ১৬০ একর জায়গা হলেও মুসল্লী উপস্থিতি বেশী হওয়ায় তাদের অবস্থান করা খুবেই কষ্টদায়ক হয়ে যায়। গত কয়েক বছর শুরায়ী নেজামের অধীনে যে সকল ইজতেমা অনুষ্ঠিত হয়েছে, আপনারা জেনে থাকবেন আমাদের সাথীরা স্থায়ী টয়লেটের ছাদগুলোর উপরে, আশেপাশে ছোট ছোট মাঠগুলোর ভেতরে, এবং রাস্তায় ধুলাবালির ভিতর আমাদের সাথীরা কষ্ট করে অবস্থান করেছেন। এবার দুই ধাপে ইজতেমা হওয়ার কারণে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। 

নিরাপত্তা ব্যবস্থা
ইজতেমাকে সামনে রেখে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সার্বক্ষনিক নিরাপত্তার জন্য ময়দান ও আশপাশের এলাকায় ২২৮টি সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও ড্রোন ক্যামেরা দিয়েও সার্বক্ষনিক পরিস্থিতি পর্যবেক্ষন করা হবে। ইজতেমা উপলক্ষে ৭ হাজার পুলিশ সদস্য পোষকের পাশাপাশি সাদা পোষাকেও নিয়োজিত থাকবে। পুলিশের পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত থাকবে র‍্যাব ও সেনাবাহিনী। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy