চাঁদাবাজি বন্ধ না হয়ে চাঁদার হাত বদল হয়েছে: সারজিস

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চাঁদার হাত বদল হয়েছে, কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।আজ

2025-01-28T21:05:18+00:00
2025-01-28T21:18:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁদাবাজি বন্ধ না হয়ে চাঁদার হাত বদল হয়েছে: সারজিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৯:০৫ পিএম  আপডেট: ২৮.০১.২০২৫ ৯:১৮ পিএম  (ভিজিট : ৩১৭)
X

চাঁদার হাত বদল হয়েছে, কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। 

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) কেরানীগঞ্জ উপজেলা পরিষদে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে দেশ স্বাধীন হওয়ার পর কেরানীগঞ্জে আমি এই প্রথম এলাম। আমার আরো আগে আসা উচিত ছিল। আমরা আশা করেছিলাম ৫ আগস্টের পর কেরানীগঞ্জে চাঁদাবাজি থাকবে না। কিন্তু আমরা দেখলাম দুর্নীতি, চাঁদাবাজি এখনো চলছে। আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমাদের লড়াই চলছে, চলবে।’

সারজিস আরও বলেন, ‘আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ থেকে ৫ মাস আগে খুনি হাসিনার আমলে কেরানীগঞ্জে যে চাঁদাবাজি চলত। এখন তা শুধু হাত বদল হয়েছে। কিন্তু বন্ধ হয়নি। বিগত বছরগুলোতে খুনি হাসিনা মানুষের ওপর যে জুলুম চালিয়েছে। বাংলার মানুষ তা ভুলে যায়নি। হাসিনা যত দিন ক্ষমতায় ছিল দেশের মানুষের ওপর দুঃশাসন-জুলুম করেছে। বিগত সাড়ে ১৫ বছর  দুঃশাসন, জুলুমের কষ্ট মানুষ ভুলতে পারবে না।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy