‘ধর্মপ্রাণ মুসল্লিদের’ তোপের মুখে এবার অপু বিশ্বাসের অনুষ্ঠান পণ্ড

বিনোদন প্রতিবেদক

বিনোদন

শুরুটা হয়েছিল চট্টগ্রামে মেহজাবীন চৌধুরীকে দিয়ে, এরপর সম্প্রতি টাঙ্গাইলে পরীমণির পর এবার খোদ রাজধানী ঢাকার মধ্যেই ‘মুসল্লিদের’ তোপের

2025-01-29T18:38:58+00:00
2025-01-29T18:38:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘ধর্মপ্রাণ মুসল্লিদের’ তোপের মুখে এবার অপু বিশ্বাসের অনুষ্ঠান পণ্ড
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৬:৩৮ পিএম   (ভিজিট : ৫৬৭)
X

শুরুটা হয়েছিল চট্টগ্রামে মেহজাবীন চৌধুরীকে দিয়ে, এরপর সম্প্রতি টাঙ্গাইলে পরীমণির পর এবার খোদ রাজধানী ঢাকার মধ্যেই ‘মুসল্লিদের’ তোপের মুখে বাতিল করতে হলো চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি অনুষ্ঠান।

জানা যায়, গতকাল (২৮ জানুয়ারি) ঢাকার কামরাঙ্গীচরের সোনার থালা নামের একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের। তবে স্থানীয় ‘ধর্মপ্রাণ মুসুল্লিরা’ বিষয়টি জানতে পেরে সংগঠিত হয়ে কামরাঙ্গীচর থানায় গিয়ে অভিযোগ জানায়। এরপর পুলিশের হস্তক্ষেপে নায়িকা অপু বিশ্বাসকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন সম্পন্ন হয়েছে। 
কামরাঙ্গীচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, স্থানীয় হুজুররা এসে অভিযোগ করার পর, থানা থেকে যোগাযোগ করা হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে। তারা বিষয়টি আমলে নিয়ে অপুকে বাদ দিয়ে গতকাল উদ্বোধন সম্পন্ন করেছেন।
 
থানায় আসার পর উপস্থিত ‘মুসল্লিদের’ ভাইরাল ভিডিওতে একজন অভিযোগের বিষয়টি তুলে ধরে বলেন, ‘স্থানীয় একটি রেস্টুরেন্ট অপু বিশ্বাসকে এনে উদ্বোধনের বিষয়টি জানাজানি হওয়ার পর মুসল্লি-জনতা ক্ষেপে উঠেছে। আমরা প্রশাসনের কাছে এসে বলেছি, এই কামরাঙ্গীচরে নায়িকা-নর্তকী এনে এ ধরনের প্রোগ্রাম করা কিছুতেই ঠিক হবে না। দেশের জনগণ এমন আয়োজনে উত্তেজিত হয়ে যাচ্ছে। স্থানীয় মাদ্রাসার অনেক ওলামায়ে কেরাম এসে অভিযোগ জানিয়েছেন। এজন্য আমরা ওসি সাহেবের কাছে দাবি জানিয়েছি, অপু বিশ্বাস যেন কামরাঙ্গীচর না আসে।’
প্রসঙ্গত, সম্প্রতি (গত ২৫ জানুয়ারি) টাঙ্গাইলে একটি শো-রুম উদ্বোধনের কথা ছিল পরীমণির, সেখানেও তার সঙ্গে একই ঘটনা ঘটে। স্থানীয় মুসল্লিদের বাধায় স্থগিত হয় অনুষ্ঠানটি। এ নিয়ে পরীমণি সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানালেও এক্ষেত্রে অপু বিশ্বাস এখনও পর্যন্ত নীরবতা পালন করে আছেন।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy