কালেক্টরেট স্কুল এণ্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এণ্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে।আজ বুধবার সকাল ১১ টায়

2025-01-29T19:59:51+00:00
2025-01-29T19:59:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালেক্টরেট স্কুল এণ্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৭:৫৯ পিএম   (ভিজিট : ২৭৪)
X

মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এণ্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে। 

আজ বুধবার সকাল ১১ টায় স্কুল ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেনাজ ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন কালেক্টরেট স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন মাসুদ।

প্রসঙ্গত, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ক্রীড়ায় ৭টি ইভেন্ট ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৬টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চুড়ান্ত দিনে অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিযোগিতা ও যেমন খুশি সাজো প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy