বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

টঙ্গীর কহর দরিয়ার পার খ্যাত তুরাগ নদের তীরে বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বাদ মাগরিব থেকে শুরায়ী নেজামের তত্বাবধানে ৫৮তম

2025-01-30T19:01:10+00:00
2025-01-30T19:01:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৭:০১ পিএম   (ভিজিট : ২২১)
X

টঙ্গীর কহর দরিয়ার পার খ্যাত তুরাগ নদের তীরে বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বাদ মাগরিব থেকে শুরায়ী নেজামের তত্বাবধানে ৫৮তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভারতের মাওলানা ইব্রাহীম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমা।

আজ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ তাবলীগ জামাতের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি বলেন, তাবলীগ জামাত যেহেতু আরবি মাসের হিসেবে কার্যক্রম পরিচালনা করে সেই হিসেবে বাদ মাগরিব থেকে শুক্রবার শুরু হয়। তাই ওই সময় থেকে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। স্থান সংকুলান নিরসনে এবারের শুরায়ী নেজামের তত্বাবধানে ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। 

প্রথম ধাপে ঢাকার আংশিকসহ ৪২ জেলা ইজতেমায় অংশগ্রহণ করবে এবং দ্বিতীয় ধাপে ঢাকার বাকি অংশসহ ২২ টি জেলা অংশগ্রহণ করবে। ইতিমধ্যে ইজতেমা ময়দানে বিভিন্ন জেলার মুসল্লিরা উপস্থিত হয়েছেন। বাকিরাও অল্প সময়ের মধ্যে ময়দানে উপস্থিত হবেন।

স্থানীয় প্রশাসনের প্রাপ্ত তথ্য মতে এবারের বিশ্ব ইজতেমায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বিশ্বের ৪২ দেশের ৮৫০ বিদেশি মেহমান ইজতেমার ময়দানে উপস্থিত হয়েছেন। তার মধ্যে উর্দু ৫২৮ জন, ইংলিশ ২৪৭ জন, আরব ৭৫ জন। 

৪২টি দেশের মধ্যে ইজতেমায় অংশ নেওয়া দেশগুলোর মধ্যে আফগানিস্থান, অস্ট্রেলিয়া, কানাডা, ইথিওপিয়া, ভারত, আয়ারল্যান্ড, জাপান, কাজাখস্থান, মালয়েশিয়া, মোজাম্বিক, দক্ষিণ আফ্রিকা, কিরগিস্থান, ওমান, সৌদি আরব, থাইল্যান্ড, যুক্তরাজ্য, উজবেকিস্থান, ইয়েমেন, আলজেরিয়া, বার্বাডোস, চায়না, ইজিপ্ট, ফ্রান্স, ইন্দোনেশিয়া, ইতালি, জর্ডান, মরক্কো, নেদারল্যান্ড, পাকিস্তান, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তিউনেশিয়া, যুক্তরাষ্ট্র, ভেনিজুয়েলা, জাম্বিয়া, আইভরিকোস্ট, রাশিয়া ও নরওয়ে অন্যতম। 

এদিকে বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহন করেছে প্রশাসন। বিদেশি মেহমানদের খিত্তাকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিদেশি খিত্তার পাশে পুলিশ র‌্যাবসহ সকল বাহিনীর উপ-নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy