শেরপুরে যৌথবাহিনীর অভিযানে ৪বস্তা নকল সার জব্দ

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরে নকল সারের গোডাউনে অভিযান চালিয়ে ৪শ বস্তা সার জব্দ করা হয়েছে।৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে সদর উপজেলার সাপমারী

2025-01-30T19:03:55+00:00
2025-01-30T19:03:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে যৌথবাহিনীর অভিযানে ৪বস্তা নকল সার জব্দ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৭:০৩ পিএম   (ভিজিট : ২১৭)
X

শেরপুরে নকল সারের গোডাউনে অভিযান চালিয়ে ৪শ বস্তা সার জব্দ করা হয়েছে। 

৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে সদর উপজেলার সাপমারী নতুন কুড়ি স্কুল সংলগ্নে নকল সারের গোডাউনে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই'র গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ, সেনাবাহিনীর ও স্থানীয় কৃষি অফিসের যৌথ অভিযানে ভারত থেকে আনা ৪শ বস্তা জীপসাম সদৃশ্য সার জব্দ করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায়  ট্রাকভর্তী প্রায় ৪শ বস্তা সার গোডাউনে নামানো হয়। এসময় যৌথ অভিযানের টিমের কাছে গাড়ির হেলপার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেন নাই । অভিযানের সময় গোডাউন মালিক রুবেল মিয়া পালিয়ে যায়। জব্দকৃত ৪শত বস্তা সারের আনুমানিক মূল্য সারে ৫লাখ টাকা।

এ বিষয়ে সদর উপজেলার কৃষি অফিসার মুসলিমা খানম সত্যতা নিশ্চিত করে বলেন,  সেভেন কেয়ার বাংলাদেশ লিমিটেড এর নামে কোন চালানপত্র ও বৈধ কাগজ পত্র নেই। এছাড়া সেভেন কেয়ার বাংলাদেশ লিমিটেড এর স্বত্বাধিকারী রুবেল সাপমারী গ্রামের জনৈক আব্দুস সামাদের গোডাউনটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল সার উৎপাদন করে ফয়েল প্যাকেটে ভরে বাজারজাত করে আসছিল। এ ব্যাপারে সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy