শ্রীপুরে ব্যাটারীচালতি অটোরিক্সা চাপায় স্কুল শিক্ষার্থী নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে ব্যাটারীচালতি অটো রিক্সা চাপায় স্কুল শিক্ষার্থী মেরাজুল ইসলাম (৭) নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) দুপুর সোয়া

2025-01-30T19:19:32+00:00
2025-01-30T19:19:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে ব্যাটারীচালতি অটোরিক্সা চাপায় স্কুল শিক্ষার্থী নিহত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৭:১৯ পিএম   (ভিজিট : ১২৮)
X

গাজীপুরের শ্রীপুরে ব্যাটারীচালতি অটো রিক্সা চাপায় স্কুল শিক্ষার্থী মেরাজুল ইসলাম (৭) নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) দুপুর সোয়া ১ টায় শ্রীপুর-টেংরা সড়কের বালুর মাঠ স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মেরাজুল ইসলাম শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি (বনরূপা স্কুল সংলগ্ন) এলাকার রুহুল আমীনের ছেলে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সূজন পন্ডিত জানান, মেরাজুল ইসলাম তার মায়ের সাথে নানী বাড়ীতে গিয়েছিল। নানী বাড়ীর কাছে গেলে তার মা অটো রিক্সার ভাড়া দিচ্ছিল। এসময় শিশু দৌড়ে সড়ক পার হওয়ার সময় দ্রুত গতির অটো রিক্সার নিচে চাপা পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা শিশুকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। কোনো অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য সমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রোকসানা রাহাত জানান, শিশু মেরাজুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্বজনেরা। মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে শিশুর মৃত্যু হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy