প্রতিবন্ধী তরুণীকে গণধ'র্ষণ করে ভিডিও ধারণ, অতঃপর...

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

টঙ্গীর আরিচপুর এলাকায় এক প্রতিবন্ধী মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে থানায় মামলা

2025-01-30T20:19:44+00:00
2025-01-31T21:51:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রতিবন্ধী তরুণীকে গণধ'র্ষণ করে ভিডিও ধারণ, অতঃপর...
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৮:১৯ পিএম  আপডেট: ৩১.০১.২০২৫ ৯:৫১ পিএম  (ভিজিট : ৮২৭)
X

টঙ্গীর আরিচপুর এলাকায় এক প্রতিবন্ধী মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। মামলায় দুজনকে আসামি করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার টঙ্গী পূর্ব থানায় এই মামলা করা হয়েছে। মামলার বাদী টঙ্গী পর্ব থানাধীন পূর্ব আরিচপুরের জামাই বাজার আঙ্গুুরের টেক এলাকার বাসিন্দা।

মামলার আসামিরা হলেন একই এলাকার মো. শামসুর রহমান (৪৩) ও আতিয়ার রহমান (৪৪)। 

মামলার বিবরণ থেকে জানা যায়, আসামিরা প্রতিবন্ধী ভুক্তভোগীকে টঙ্গীর পাগার আটারকল এলাকায় একটি দোতলা বাসায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন। এ সময় তারা সংঘবদ্ধ ধর্ষণের ভিডিও ধারণ করে পরবর্তী সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন বলে মামলার এজাহারে বলা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy