‘সমন্বয়ক’ আখ্যা দিয়ে গোপালগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের একটি মেসে স্থানীয় সন্ত্রাসীদের দ্বারা হামলার ঘটনা ঘটেছে।

2025-01-31T15:13:22+00:00
2025-01-31T17:36:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘সমন্বয়ক’ আখ্যা দিয়ে গোপালগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৩:১৩ পিএম  আপডেট: ৩১.০১.২০২৫ ৫:৩৬ পিএম  (ভিজিট : ২৭৫)
X

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের একটি মেসে স্থানীয় সন্ত্রাসীদের দ্বারা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী হামলার মূল পরিকল্পনাকারী ইফতিকে গ্রেপ্তার করেছে।

গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে গোপালগঞ্জ সদরের পাচুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন- এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সেলিম রেজা, কৃষি বিভাগের তাহমিদ ও ইয়াজদানী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মুয়াজ বিল্লাহ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ইমরানসহ আটজন শিক্ষার্থী। তাদেরকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থীরা জানান, ‘তোরা সমন্বয়ক, তোরা আন্দোলন করেছিস’ বলে নানা অকথ্য ভাষায় গালাগালি করে অতর্কিত হামলা চালায় কতিপয় সন্ত্রাসীরা। স্থানীয় সন্ত্রাসী ইফতির নেতৃত্বে হামলা হয়েছে বলে জানান তারা।

এরপর মধ্যরাতেই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সদর থানায় অবস্থান নেয় এবং হামলাকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মামলা করার দাবি জানায়।

এ বিষয়ে গোপালগঞ্জের এডিশনাল এসপি কাজী মাহবুবুল আলম বলেন, পুলিশ অপরাধীদের গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের প্রতিটি সদস্য এখন মাঠে তৎপর রয়েছে।

এ সময় থানায় উপস্থিত হয়ে প্রশাসনের কার্যক্রম সম্পর্কে ও সদর হাসপাতালে যেয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. সোহেল হাসান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy