ম'সজিদের বারান্দায় চার বছরের শি'শুকে ধ'র্ষণের চেষ্টা ইমামের

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ফরিদপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে মসজিদের ইমাম। শিশুটিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের

2025-01-31T15:16:59+00:00
2025-01-31T15:32:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ম'সজিদের বারান্দায় চার বছরের শি'শুকে ধ'র্ষণের চেষ্টা ইমামের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৩:১৬ পিএম  আপডেট: ৩১.০১.২০২৫ ৩:৩২ পিএম  (ভিজিট : ৩৯৩)
X

ফরিদপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে মসজিদের ইমাম। শিশুটিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা  হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সদরপুর উপজেলার হাটকৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগ, স্থানীয় এক মসজিদের ইমাম তাকে ধর্ষণের চেষ্টা করেছেন। ঘটনার পর থেকে সেই ইমাম পলাতক। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে পাশের বাড়ির ওই শিশুকে বাদাম খাওয়ানোর কথা বলে মসজিদের বারান্দায় নিয়ে যান অভিযুক্ত ইমাম। ধর্ষণের চেষ্টার সময় চিৎকারে শিশুটির মা দৌড়ে এসে তাকে উদ্ধার করে। 

এ সময় স্থানীয়রা সেই ইমামকে ধরেও ফেলে। তবে একপর্যায়ে স্থানীয় প্রভাবশালীরা ইমামকে পালিয়ে যেতে সাহায্য করে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব বলেন, শিশুটিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy