নীলফামারী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াত-বিএনপির বিজয়

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারী জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে জামায়াত সমর্থিত আল ফারুক আব্দুল লতিফ সভাপতি এবং বিএনপি সমর্থিত আল মাসুদ

2025-01-31T18:37:28+00:00
2025-01-31T18:37:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াত-বিএনপির বিজয়
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৬:৩৭ পিএম   (ভিজিট : ৬৪৭)
X

নীলফামারী জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে জামায়াত সমর্থিত আল ফারুক আব্দুল লতিফ সভাপতি এবং বিএনপি সমর্থিত আল মাসুদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) জেলা আইনজীবী সমিতির সভা কক্ষে ভোটগ্রহন শেষে রাত সাড়ে ৯ টার দিকে ওই ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে আল ফারুক আব্দুল লতিফ ৯৮ ভোট পেয়েছেন। তিনি জেলা জামায়াতের সহ-সেক্রেটারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আবু মো. সোয়েম পেয়েছেন ৮৩ ভোট। তিনি জেলা জজ আদালতের জিপি এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। এ পদে তিন প্রার্থীর মধ্যে আরেক প্রার্থী আব্দুল লতিফ সরকার পেয়েছেন ৩১ ভোট। 

সাধারণ সম্পাদক পদে আল মাসুদ চৌধুরী ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি জেলা জজ আদালতের পিপি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মো. কামরুজ্জামান শাসন পেয়েছেন ৬৬ ভোট।

সহ-সভাপতি আওয়ামী লীগ সমর্থিত আবুল কালাম আজাদ ১১১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আশরাফুল লতিফ কিবরিয়া পেয়েছেন ৮১ ভোট। ১৩০ ভোট পেয়ে বিএনপি সমর্থিত হাসনেন ইমাম সোহেল যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সন্তোষ কুমার পেয়েছেন ৭৯ ভোট। 

সহ-সাধারণ সম্পাদক বিএনপি সমর্থিত গোলাম মোস্তফা সজীব ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম মো. সেলিম শাহ্ পেয়েছেন ৯১ ভোট (আ.লীগ সমর্থিত)। ১০৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত আসাদুজ্জামান খান রিনো। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন সরকার ভোট পেয়েছেন ১০৫ (আ. লীগ সমর্থিত)।

লাইব্রেরি সম্পাদক জামায়াত সমর্থিত আনিছুর রহমান আজাদ ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আলপনা রানী রায় রেখা ভোট পেয়েছেন ৮৪ (আ. লীগ সমর্থিত)। ১৩২ ভোট পেয়ে ধর্ম ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত মো. হুজুর আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. লীগ সমর্থিত হৃদয় চন্দ্র শর্মা ভোট পেয়েছেন ৮২টি। 

সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহন চলে। গণনা শেষে রাত সাড়ে ৯টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নীলফামারী আইনজীবী সমিতির সদস্য মো. আবু আহমেদ নুরুল জাকী। নীলফামারী আইনজীবী সমিতির ২২১ জন ভোটারের মধ্যে ২১৬জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy