কালিহাতীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শুক্রবার ভোরে ঢাকা-টাঙ্গাইল- যমুনা সেতু মহাসড়কের উপজেলার পুংলি এলাকায় এ

2025-01-31T18:41:50+00:00
2025-01-31T18:41:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৬:৪১ পিএম   (ভিজিট : ২৭৩)
X

টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ঢাকা-টাঙ্গাইল- যমুনা সেতু মহাসড়কের উপজেলার পুংলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব মোল্ল্যা (২৮) বরিশালের লাকুটিয়া এলাকার রুহুল আমীন মোল্ল্যার ছেলে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো: শরীফ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী মোটরসাইকেলটি মহাসড়কের পুংলি এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি অজ্ঞাত পরিবহন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাকিবের মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy