‘পাঁচ মিনিটের মিছিলে’ অংশ নিয়ে ছাত্রলীগের ৫ কর্মী কারাগারে

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় ‘পাঁচ মিনিটের’ ঝটিকা মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন- হাসান

2025-01-31T21:42:08+00:00
2025-01-31T21:42:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘পাঁচ মিনিটের মিছিলে’ অংশ নিয়ে ছাত্রলীগের ৫ কর্মী কারাগারে
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৯:৪২ পিএম   (ভিজিট : ৬৮৫)
X

চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় ‘পাঁচ মিনিটের’ ঝটিকা মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন- হাসান ইমাম (৩০), আনিছুর রহমান (২০), মহিদুল হক (৩৫), শাহিন আলম (২৬) ও মো. তারেক (২৪)। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের পুলিশের করা মামলায় গ্রেপ্তার পাঁচজনকে আজ শুক্রবার আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠিয়ে দেন। বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন।

ঝটিকা মিছিল যে স্থানে হয়েছিল, সেখানে দায়িত্ব পালন করা খুলশী থানার উপপরিদর্শক হৃদয় মাহমুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক মামলার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে নগরের প্রাণকেন্দ্র জিইসি মোড়ে প্রকাশ্যে পাঁচ মিনিটের ঝটিকা মিছিল করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটির নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা মিছিলের ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।’

ভাইরাল সেই মিছিলের ১ মিনিট ২৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, জিইসি মোড়ে সিডিএ অ্যাভিনিউ সড়কের এক পাশে মিছিল করছেন ২০ থেকে ২৫ জন ছাত্রলীগ নেতাকর্মী। এসময় তারা অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy