মসজিদে প্রবেশের সময় ব্যবসায়ীকে গুলি

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

সিংড়ায় নামাজ পড়তে মসজিদে প্রবেশের সময় ওসমান গনি বাবু নামে এক চাল ব্যবসায়ীকে গুলি করেছে সন্ত্রাসীরা।আজ শনিবার ভোর

2025-02-01T14:55:35+00:00
2025-02-01T14:55:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মসজিদে প্রবেশের সময় ব্যবসায়ীকে গুলি
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৫৫ পিএম   (ভিজিট : ৩৫৭)
X

সিংড়ায় নামাজ পড়তে মসজিদে প্রবেশের সময় ওসমান গনি বাবু নামে এক চাল ব্যবসায়ীকে গুলি করেছে সন্ত্রাসীরা। 

আজ শনিবার ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত ওসমান গনি বাবু একই গ্রামের আব্দুল প্রামানিকের ছেলে ও স্থানীয়ভাবে ধান-চাল ব্যবসায়ী। 

আহত অবস্থায় বাবুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক। 

ওসি আরও জানান, ওসমান গনিকে কে বা কারা কী কারণে গুলি করেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত কাজ শুরু করেছে পুলিশ।

গুলিবিদ্ধ বাবুর পরিবারের সদস্যরাদের বরাত দিয়ে ওসি জানান, প্রতিদিনের মতো আজ ভোর ৬টার দিকে বাড়ি থেকে বের হয়ে ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ির পাশের মসজিদে যান গনি বাবু। মসজিদের সিঁড়িতে উঠতেই পেছন থেকে গুলি করে সন্ত্রাসীরা। এ সময় একটি গুলি তার কোমরের নিচে গিয়ে লাগে। 

পরে মসজিদের অন্য মুসুল্লিদের চিৎকারে বাবুর আত্মীয়-স্বজনরা এসে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে আহত ওসমান গনি বাবু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy