শরীয়তপুরে ঘুমন্ত যুবককে পাথরের আঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

এক পোশাক শ্রমিককে ঘুমন্ত অবস্থায় পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের শ্যালককে আটক

2025-02-01T15:23:28+00:00
2025-02-01T15:23:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শরীয়তপুরে ঘুমন্ত যুবককে পাথরের আঘাতে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২৩ পিএম   (ভিজিট : ১৯৫)
X

এক পোশাক শ্রমিককে ঘুমন্ত অবস্থায় পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের শ্যালককে আটক করেছে সখিপুর থানা পুলিশ।

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএমখালি ইউনিয়নের সরদারকান্দি এলাকায় আজ শনিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পোশাককর্মীর নাম জাফর সরদার। তিনি সরদারকান্দি এলাকার মৃত শাহআলম সরদারের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার গোসাইরহাট উপজেলার আলালপুর ইউনিয়নের গরিবেরচর এলাকার মাদকাসক্ত স্বপন আহম্মেদ শাওন সম্প্রতি নিজের ২৬ দিনের নবজাতক ছেলেকে গলা টিপে হত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন দেখে ফেলায় ছেলে প্রাণে বেঁচে যায়। এ ঘটনায় শুক্রবার দিবাগত-রাতে শাওনের বাড়িতে সালিস বসে। 

পরে সালিস শেষে রাতেই বোনের সঙ্গে শাওন তার বোন জামাই জাফর সরদারের বাসায় চলে আসেন। রাতে জাফর ও শাওন এক খাটে ঘুমান। পরে শনিবার ভোর ৫টার দিকে ঘুমন্ত অবস্থায় জাফরকে পাথর দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত জাফর সরদারের মা আয়েশা বেগম বলেন, আমার ছেলেকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করেছে শাওন। আমার ছেলের কি দোষ ছিল এভাবে মরতে হলো! আমি আমার ছেলের হত্যার বিচার চাই।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়েদুল হক বলেন, নিহত জাফরের মরদেহ সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত স্বপন আহম্মেদ শাওনকে গরিবেরচর এলাকা থেকে আটক করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy