মোরেলগঞ্জে খালের পানিতে ভাসছিল বৃদ্ধের লাশ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের মোরেলগঞ্জে খাল থেকে সালাম সরদার (৫০) নামের এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। নিহত বৃদ্ধ নিশানবাড়িয়া

2025-02-01T15:53:36+00:00
2025-02-01T15:53:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোরেলগঞ্জে খালের পানিতে ভাসছিল বৃদ্ধের লাশ
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৫৩ পিএম   (ভিজিট : ২৩২)
X

বাগেরহাটের মোরেলগঞ্জে খাল থেকে সালাম সরদার (৫০) নামের এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। নিহত বৃদ্ধ নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামের মৃত. হাসেম সরদারের ছেলে।

আজ শনিবার বেলা ১১ টার দিকে বারইখালী ইউনিয়নের শেখপাড়া গ্রামের কবির খানের বাড়ির কাছে খালের চরে পাওয়া যায় তার মরদেহটি। তার মুখে ছোট দাড়ি, পরনে লুঙ্গি ও শীতের কাপড় পরিহিত ছিল।

মৃত সালাম সরদারের ভাগ্নি তাছলিমা বেগম জানান, তার মামা সালাম সরদার দীর্ঘদিন ধরে মানসিক ভারস্যম্যহীন রোগে ভুগছিলেন। তার পরিবারে স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, ইতোমধ্যে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে। ভাসমান মরদেহের পরিচয় পাওয়া গেছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy