কেসিসির সাবেক নারী কাউন্সিলর এড. জলি গ্রেফতার

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) অব্যহতিপ্রাপ্ত মহিলা কাউন্সিলর এড. জেসমিন পারভীন জলিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।আজ শনিবার (১ ফেব্রুয়ারি)

2025-02-01T18:42:34+00:00
2025-02-01T18:42:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেসিসির সাবেক নারী কাউন্সিলর এড. জলি গ্রেফতার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪২ পিএম   (ভিজিট : ২৯৯)
X

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) অব্যহতিপ্রাপ্ত মহিলা কাউন্সিলর এড. জেসমিন পারভীন জলিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। খুলনা সদর থানায় দায়েরকৃত মামলায় (যার নং-১৮) সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) তৈমুর ইসলাম বলেন, এ্যাড. জেসমিন পারীভন জলি (৫৭) খুলনা সদর থানায় গত বছরের ২১ সেপ্টেম্বর দায়েরকৃত মামলার (যার নং-২৪) এজাহারনামীয় আসামী। 

এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগিতায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করেছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy