মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভাইবোন ঘটনাস্থলেই নিহত ও অপর ৩ জন গুরুতর আহত হয়েছেন।নিহতরা হচ্ছেন বলইবুনিয়া ইউনিয়নের দোনা

2025-02-01T18:49:17+00:00
2025-02-01T18:49:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪৯ পিএম   (ভিজিট : ১৭১)
X

মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভাইবোন ঘটনাস্থলেই নিহত ও অপর ৩ জন গুরুতর আহত হয়েছেন। 

নিহতরা হচ্ছেন বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের ইজিবাইক চালক মজলু মোল্লা(৪৫) ও তার বোন সুমি বেগম(৩৬)। আহত হয়েছেন নিহত সুমি বেগমের ৩ মাস বয়সী শিশু মিলি আক্তার ও একই পরিবারের ঝুমুর বেগম(৪৮) ও সিয়াম খান(৩৫)।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার সময় শরণখোলা থেকে ঢাকা গামী জিএমএস পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৫-৮১৪৮ নং গাড়িটি বিপরীতমুখী একটি ইজিবাইককে চাপা দিলে ইজিবাইকের যাত্রীরা হতাহত হন।

মোরেলগঞ্জ হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার আহাদ নাজমুল হাসান বলেন, মজলু মোল্লা ও সুমি বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অপর ৩ জনকে খুলনায় স্থানান্তর করা হয়েছে। বিকেল সাড়ে ৪ টার দিকে নিহতদের মরদেহ হাসপাতাল থেকে থানায় নেওয়া হয়েছে। 

এ বিষয়ে থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। 

দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও পরিবহনটিও থানা হেফাজতে নিয়েছে পুলিশ। তবে পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy