ইজতেমা ময়দানে মামুনুল হক ও হাসনাত আবদুল্লাহ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বিশ্ব ইজতেমার ময়দানে উপস্থিত হয়েছেন।শনিবার

2025-02-01T20:00:17+00:00
2025-02-01T20:00:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইজতেমা ময়দানে মামুনুল হক ও হাসনাত আবদুল্লাহ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০০ পিএম   (ভিজিট : ২৭৬)
X

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বিশ্ব ইজতেমার ময়দানে উপস্থিত হয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে বিশ্ব ইজতেমা ময়দানের বিদেশি মেহমানদের গেট-২ দিয়ে প্রবেশ করেন। ময়দানে তাদের অভ্যর্থনা জানান বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শুরায়ে নেজামের আয়োজক কমিটির মুরব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান।

ময়দানে প্রবেশের পর তারা মুসল্লিদের সঙ্গে খাওয়া দাওয়া করেন। এরপর তারা ইজতেমা ময়দান ঘুরে পরিদর্শন করেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব মো. রায়হান আহমেদ, যুগ্ম সংগঠক মাহমুদূর রহমান রিফাত, যুগ্ম সংগঠক শেখ সাব্বিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এবারের ৫৮তম বিশ্ব ইজতেমা ২ পর্ব ৩ ধাপে অনুষ্ঠিত হবে। তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম) এর অনুসারীরা প্রথম পর্ব দুই ধাপে শুরু করবে। 

প্রথম রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবং দ্বিতীয় ধাপ ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এরপর আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি সাদ অনুসারীদের দ্বিতীয় পর্ব ইজতেমা শুরু হবে। যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy