কালিহাতীতে চলন্ত মোটরসাইকেলে ওড়না আটকিয়ে নারীর মৃত্যু

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে পড়ে তাসলিমা খাতুন (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুলাভাই

2025-02-01T20:14:19+00:00
2025-02-01T20:14:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে চলন্ত মোটরসাইকেলে ওড়না আটকিয়ে নারীর মৃত্যু
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১৪ পিএম   (ভিজিট : ২৩৬)
X

টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে পড়ে তাসলিমা খাতুন (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুলাভাই আবুল কালাম আজাদ (৩০) আহত হয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসলিমা বগুড়া জেলার বিসনোপুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকার একটি বেসরকারি মেডিকেলে চাকরি করতেন, আর তার দুলাভাই ঢাকার একটি ওষুধের দোকানে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মোটরসাইকেলে করে বগুড়ায় ফিরছিলেন তাসলিমা ও তার দুলাভাই আবুল কালাম আজাদ। পথিমধ্যে আনালিয়া বাড়ি এলাকায় চলন্ত মোটরসাইকেলের চাকার সঙ্গে তাসলিমার ওড়না পেঁচিয়ে যায়। এতে তিনি ভারসাম্য হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

যমুনা সেতু পূর্ব থানার এসআই শহিদুল ইসলাম বলেন, শনিবার বিকেল ৪টার দিকে আমরা খবর পাই, আনালিয়া বাড়ি এলাকায় এক নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে দেখি, মোটরসাইকেলের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে পড়ে তার মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তি আহত হন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy