ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ছেলের বিয়ে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতেচট্টগ্রামনগরের টাইগারপাসের একটি

2025-02-02T14:53:49+00:00
2025-02-02T14:53:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৫৩ পিএম   (ভিজিট : ৩০৪)
X

ছেলের বিয়ে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতে চট্টগ্রাম নগরের টাইগারপাসের একটি কনভেনশন সেন্টার থেকে ফখরুল আনোয়ার চৌধুরী নামের ওই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়। 

তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক। এ ছাড়া ছাত্র–জনতার আন্দোলনে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য খদিজাতুল আনোয়ারের চাচা।

আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার চৌধুরীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপকমিশনার (উত্তর) ফয়সাল আহম্মদ। তিনি বলেন, বিয়ের অনুষ্ঠান থেকে ফখরুল আনোয়ার চৌধুরীকে আটক করা হয়েছে। তার মামলার বিষয়ে যাচাই চলছে। আর বিয়েতে সাবেক সংসদ সদস্যদের কেউ ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তারপরও তারা খোঁজ নিচ্ছেন।

জানা গেছে, নগরের টাইগারপাসের ওই কনভেনশন সেন্টারে ফখরুল আনোয়ারের ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল। কনে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের নাতনি। বিয়েতে চট্টগ্রামের ফটিকছড়ির দুই সাবেক সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও খদিজাতুল আনোয়ারের উপস্থিত থাকার খবর ছড়িয়ে পড়ে।

এ খবর শুনে বৈষম্যবিরোধী আন্দোলনের একদল কর্মী কনভেনশন সেন্টারে হাজির হন। তখন তারা ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ স্লোগান দিতে থাকে। এ রকম একটা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় সেখান থেকে বরের পিতা ও সাবেক সংসদ সদস্যের চাচা ফখরুল আনোয়ার চৌধুরীকে আটক করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy