ছাত্রদল নেতার নেতৃত্বে মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা

তালতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার তালতলীতে মাদক বেচাকেনা নিয়ে দ্বন্দের জেরে মো. আরাফাত খান (২২) নামে এক মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা করা

2025-02-02T19:52:30+00:00
2025-02-02T20:01:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্রদল নেতার নেতৃত্বে মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫২ পিএম  আপডেট: ০২.০২.২০২৫ ৮:০১ পিএম  (ভিজিট : ১৮৩)
X

বরগুনার তালতলীতে মাদক বেচাকেনা নিয়ে দ্বন্দের জেরে মো. আরাফাত খান (২২) নামে এক মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

গতকাল শনিবার রাত ৯ টার দিকে উপজেলার শারীরিকখালী ইউনিয়নের কচুপাত্রা বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সাগর নামে একজনকে আটক করেছে পুলিশ।

নিহত আরাফাত খান উপজেলার শারীকখালী ইউনিয়নের বাদুরগাছা গ্রামের জলিল খানের ছেলে। তিনি পেশায় মটরসাইকেল চালক। এ সময় নিহত আরাফাতের সঙ্গে থাকা হাবিব উল্লাহ নামে একজন গুরুতর আহত হয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. আরাফাত সিকদার  ও তার আপন ভাই সোহেল সিকদার এবং তার চাচাতো ভাই বাইজিদ সিকদার কচুপাত্রা বাজারে মাদকবিক্রি করে আসছে। এ মাদক বেচাকেনা নিয়ে তাদের ভিতরে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। গতকাল শনিবার রাতে আরাফাত খান তার প্রতিবেশী হাবিব উল্লাহকে নিয়ে কচুপাত্রা বাজারে যাচ্ছিলো এ সময় ছাত্রদল নেতা আরাফাত সিকদার ও তার বাবা শহিদ সিকদার, তার আপন ভাই সোহেল সিকদার এবং চাচতো ভাই বাইজিদ সিকদারসহ ১০-১২ জন সন্ত্রাসী আরাফাত খানের মটরসাইকেল গতিরোধ করেন। 

পরে আরাফাত খানকে তাঁরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে চলে যান। এসময় আরাফাতের প্রতিবেশী হাবিব উল্লাহ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরাফাত খানকে মৃত ঘোষণা করেন। আহত হাবিব উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী বেল্লাল হোসেন বলেন, আমি মারামারির খবর শুনে ঘটনাস্থলে যাই। এসময় আরাফাত খানের উপর আরাফাত সিকদারের নেতৃত্বে হামলা করতে দেখতে পাই। এসময় আরাফাত খানকে রক্ষা করতে গেলে আমার হাতে আঘাত লাগে। পরে আহত আরাফাত খানকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

অভিযুক্ত আরাফাত সিকদারের বাড়ি উপজেলার পচাকোড়িয়া ইউনিয়নের কলা রং গ্রামে। ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

নিহত আরাফাত খানের বাবা জলিল খান বলেন, আমার ছেলে মাদক সেবনে বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার বিচার চাই। 

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম বলেন, এ ঘটনার সঙ্গে আরাফাত সিকদার জড়িত থাকলে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল বলেন, মোটরসাইকেল চালক আরাফাত খান হত্যার ঘটনায় সাগর নামে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সিগারেট খাওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানা গেছে। তবে অধিকতর তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy