রূপগঞ্জে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ আগুন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যালেডিয়াস বিজনেস সলিউশন নামক এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আধাঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার

2025-02-02T20:01:43+00:00
2025-02-02T20:01:43+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রূপগঞ্জে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ আগুন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০১ পিএম   (ভিজিট : ৩০৯)
X

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যালেডিয়াস বিজনেস সলিউশন নামক এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আধাঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। 

রবিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

পূর্বাচল ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আল মাসুদ জানান, বিকাল সোয়া ৪ টারদিকে রূপগঞ্জের গোয়ালপাড়া এলাকায় মিলনে বাড়ীতে গোলাম কিবরিয়া মালিকানাধীন ব্যালেডিয়াস বিজনেস সলিউশন নামক এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে হঠাৎ গোডাউনে আগুন জ্বলে উঠে। কিছুক্ষনের মধ্যে গোডাউনে মজুদ থাকা বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে পূ্র্বাচল ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে গোডাউনে মজুদ থাকার বিপুল সংখ্যক গ্যাস ভর্তি ও খালি সিলিন্ডার পুড়ে বিপুল পরিমাণ ক্ষতিসাধন হয়।

জানা যায়, গত ৪ বছর ধরে টঙ্গী এলাকার গোলাম কিবরিয়া গোয়ালপাড়া এলাকা মিলন মিয়ার বাড়িতে ঘর ভাড়া নিয়ে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করে সেখান থেকে আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ করে আসছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy