শেখ হাসিনার নামে ডাস্টবিনকে ‘নোংরামি’ বললেন ক্ষুব্ধ পরীমণি

বিনোদন প্রতিবেদক

বিনোদন

অমর একুশে বইমেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি স্টল যুক্ত হয়েছে। স্টলের পাশে বসানো হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার

2025-02-03T17:52:16+00:00
2025-02-03T17:52:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেখ হাসিনার নামে ডাস্টবিনকে ‘নোংরামি’ বললেন ক্ষুব্ধ পরীমণি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫২ পিএম   (ভিজিট : ৩৩৪)
X

অমর একুশে বইমেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি স্টল যুক্ত হয়েছে। স্টলের পাশে বসানো হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত একটি ডাস্টবিন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

বিতর্ককে আরও উসকে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, যিনি নিজের ফেসবুকে ডাস্টবিনের ছবি পোস্ট করেন। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়। দেশজুড়ে রাজনীতিক থেকে সাধারণ জনগণ পর্যন্ত এ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। পরবর্তী সময়ে শফিকুল আলম পোস্টটি মুছে ফেললেও আলোচনা থামেনি। নেটিজেনরা নানা মন্তব্যের মাধ্যমে নিজেদের মত প্রকাশ করে চলেছেন।

বিতর্কে এবার যুক্ত হলেন চিত্রনায়িকা পরীমণি। সরাসরি ডাস্টবিন বিতর্কের প্রসঙ্গ উল্লেখ না করলেও, নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বইমেলার মতো এত সুন্দর আয়োজন নোংরা করতেছেন আপনারা কারা আসলে? আপনারাই এই দেশের গু-গোবর, ময়লা আবর্জনা।’
পরীর এই পোস্টের পর মন্তব্যের ঝড় উঠে। অনেকেই তাঁকে সাহসী বলে প্রশংসা করছেন। বিএইচ বাঁধন নামে একজন লিখেছেন, ‘সময়ের সাহসিনী মেয়ে।’ মো. শরিফ নামের একজন মন্তব্য করেছেন, ‘প্রতিবাদ চালিয়ে যাও পরীমণি, তুমি সাহসী ও অপ্রতিরোধ্য।’ অনেকেই পরীমণির বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন।

তবে সমালোচনাও রয়েছে সমানতালে। কেউ কেউ মন্তব্য করেছেন, পরীমণি আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছেন। একজন লিখেছেন, ‘পরীমণি ফিরে এসেছে আওয়ামী লীগ হয়ে।’ এমন মন্তব্যের জবাবে অন্য এক পক্ষ বলছেন, সাহসিকতার জন্য তাঁকে রাজনৈতিক রঙে না দেখাই ভালো।

এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা পরীমণি এখনও তার পোস্ট সরিয়ে নেননি কিংবা এ নিয়ে কোনো ব্যাখ্যাও দেননি। তবে নেটিজেনরা এখনও তার পোস্ট নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy