সাংবাদিককে কুপিয়ে হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

কুয়াকাটা প্রতিনিধি

সারাবাংলা

বাংলাভিশনের কলাপাড়া উপজেলা প্রতিনিধি ও কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনকে বেধড়ক কুপিয়ে গুরুতর জখম করা

2025-02-05T14:57:21+00:00
2025-02-05T18:37:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাংবাদিককে কুপিয়ে হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
কুয়াকাটা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৫৭ পিএম  আপডেট: ০৫.০২.২০২৫ ৬:৩৭ পিএম  (ভিজিট : ২২৬)
X

বাংলাভিশনের কলাপাড়া উপজেলা প্রতিনিধি ও কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনকে বেধড়ক কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত কুয়াকাটা পৌরসভায় নিজ বাসার সামনে তার ওপর হামলে পড়ে।

মুমূর্ষু অবস্থায় তাকে স্বজনসহ স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করা হয়।

পরিবারের সদস্যরা জানান, মিরন ঢাকা থেকে রাতে কুয়াকাটায় ফিরেছেন। কুয়াকাটা পৌরসভার তুলাতলী মহাসড়কে নেমে ৫০ গজ দূরে বাসায় যাচ্ছিলেন। বাসায় ঢোকার আগমুহূর্তে তাকে সশস্ত্র দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময়ের মিরন ডাক-চিৎকার করে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। 

হামলায় মিরনের এক হাতের রগ কেটে দেওয়া হয়েছে। অন্য হাতের কবজি বরাবর ঝুলিয়ে দেয়। এ ছাড়া কপাল, মাথা, পেট ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য কোপের ক্ষতচিহ্ন রয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, মিরন ভাইকে আশঙ্কাজনক অবস্থায় বরিশালে পাঠানো হয়েছে। দুই হাত, মাথায় এবং দাঁড়ির নিচে জখম করেছে। এ ছাড়া বুকেও ছুরিকাঘাত করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy