রূপগঞ্জে ছুরিকাঘাতে ২ কিশোরের মৃত্যু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

আধিপত্য বিস্তার ও মাদক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে আহত রাশেদুল ইসলাম ও

2025-02-05T16:31:39+00:00
2025-02-05T16:39:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রূপগঞ্জে ছুরিকাঘাতে ২ কিশোরের মৃত্যু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৩১ পিএম  আপডেট: ০৫.০২.২০২৫ ৪:৩৯ পিএম  (ভিজিট : ২৩৭)
X

আধিপত্য বিস্তার ও মাদক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে আহত রাশেদুল ইসলাম ও হৃদয় নামের দুই কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

নিহত রাশেদুল ইসলাম তারাবো দক্ষিণ এলাকার আমির হোসেনের ছেলে ও জুনায়েদ আহমেদ হৃদয় রাজু মিয়ার ছেলে। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার তারাবো পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পুরান বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারাবো বাজার এলাকাসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপরাধের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিমুল গ্রুপের সঙ্গে  শ্রাবণ গ্রুপের বিরোধ চলে আসছিল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই বিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপের লোকজন ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়ায়। 

এ সময় শ্রাবণ গ্রুপের রাশেদুল ইসলাম (২২) ও হৃদয় (২২) নামের দুই কিশোরীকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ বুধবার ভোরে তাদের মৃত্যু হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আবারও সংঘর্ষের আশঙ্কা রয়েছেন এলাকাবাসী।
 
দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, হত্যা মামলার প্রস্তুতি চলছে। অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy