কেশবপুরে আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে আটক ২

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের কেশবপুরে লিফলেট বিতরণকালে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে কেশবপুর চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত

2025-02-05T18:38:07+00:00
2025-02-05T18:38:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেশবপুরে আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে আটক ২
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩৮ পিএম   (ভিজিট : ১০৩)
X

যশোরের কেশবপুরে লিফলেট বিতরণকালে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে কেশবপুর চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কেশবপুর উপজেলার বাঁশবাড়িয়া বাজারে এই লিফলেট বিতরণ করছিলেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীরা।

আটকরা হলেন কেশবপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের রশিদ মোড়লের ছেলে ছাত্রলীগ কর্মী সুজন হোসেন (২৩) এবং একই গ্রামের মৃত হজরত আলীর ছেলে ও আওয়ামী লীগ কর্মী আলী হোসেন (৪২)। 

চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যান বলে ক্যাম্প ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান জানিয়েছেন।

তিনি জানান, রাত ৯টার দিকে ৮/১০ জনের একদল ব্যক্তি বাঁশবাড়িয়া বাজারে 'হটাও ইউনূস, বাঁচাও দেশ' শিরোনামে লিফলেট বিতরণ করছিলেন। এ খবর জানতে পেরে চিংড়া বাজার ক্যাম্পের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুজন ও আলী হোসেনকে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যান।

এএসআই কামরুজ্জামান আরও জানান, আটকের পরপরই দুজন ‘জয় বাংলা’ বলে স্লোগান দিয়ে ওঠেন। সে সময় বাজারের কয়েকশ মানুষ সেখানে জড়ো হয়ে যান। দ্রুত আটকদের পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy