নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসুচি

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগের পরিকল্পিত সহিংসতা ও নাশকতা রুখতে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে অবস্থান কর্মসুচি পালন করেছে

2025-02-05T18:49:09+00:00
2025-02-05T18:49:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসুচি
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪৯ পিএম   (ভিজিট : ২০৮)
X

নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগের পরিকল্পিত সহিংসতা ও নাশকতা রুখতে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে অবস্থান কর্মসুচি পালন করেছে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। বুধবার সকালে শহরের কানাইখালি এলাকায় এই কর্মসুচি পালিত হয়।

এসময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মশিউর রহমান ফুঁয়াদ, যুগ্ম আহ্বায়ক অনিক সরকার, যুগ্ম সদস্য সচিব মাহমুদ চৌধুরী নিলয়, জেলা নাগরিক কমিটির প্রতিনিধি সানিউল ইসলাম সানি, আবদুল্লাহ আল নোমান পিয়াস, হারুনুর রশিদসহ অন্যান্যরা। 

বক্তারা বলেন, দেশকে নতুন করে অস্থিতিশীল করার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নানা অপতৎপরতা চালাচ্ছে। এছাড়া আওয়ামী লীগ দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। সবাইকে সম্মিলিতভাবে এই অপতৎপরতা রুখে দেবার আহবান জানান তারা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy