সৌদি আরবে কালিহাতীর যুবক খুন

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

সৌদি আরবে মো.ফরহাদ ওরফে ফজর আলী (৩০) নামে এক বাংলাদেশি যুবক খুন হয়েছেন।মঙ্গলবার (৪ মার্চ) রাতে সৌদি আরবের

2025-02-05T19:12:21+00:00
2025-02-05T19:12:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৌদি আরবে কালিহাতীর যুবক খুন
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১২ পিএম   (ভিজিট : ৪২০)
X

সৌদি আরবে মো.ফরহাদ ওরফে ফজর আলী (৩০) নামে এক বাংলাদেশি যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) রাতে সৌদি আরবের মক্কা নগরীতে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত ফরহাদ ওরফে ফজর আলী (৩৮) টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের বলধী গ্রামের আ: করিমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৭ বছর আগে সৌদি আরবে যান ফরহাদ ওরফে ফজর আলী। সেখানে একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি। সর্বশেষ তিনি গত ৭ মাস আগে ছুটি শেষে পূণরায় সৌদি যান।

গত মঙ্গলবার (৪ মার্চ) রাতে তুচ্ছ ঘটনায় একই কক্ষে থাকা এক প্রবাসী বাংলাদেশির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ফজর আলীকে হত্যা করার ঘটনাটি আরেক প্রবাসী ফোন কল দিয়ে পরিবারকে জানান। এরপর থেকে নিহত ফজর আলীর বাড়িতে শোকের মাতম চলছে। 

নিহত ফজর আলীর শশুর নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মেয়ের জামাইকে রাত্রি আনুমানিক বাংলাদেশ সময় ১০ টার দিকে তার রুমে থাকা তার এক রুম মেটের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে ছুরি আঘাত করে নিহত করেছে। তিনি সৌদি আরবের মক্কা নগরীতে বসবাস করতেন।

নিহতের বোনজামাই সাকলাইন বলেন, রাত দশটা পর্যন্ত নিহত ফজর আলীর সাথে আমি কথা বলেছি। তার পরে এই ঘটনা ঘটেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy