পি‌রোজপু‌রে অটোচাপায় স্কুলছাত্রী নিহত

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের কাউখালীতে বুধবার সকালে অটোচাপায়হাবিবা (৬) নামের এক স্কুল ছাত্রীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। হাবিবা স্থানীয় গোসনতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

2025-02-05T19:15:26+00:00
2025-02-05T19:15:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পি‌রোজপু‌রে অটোচাপায় স্কুলছাত্রী নিহত
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৫ পিএম   (ভিজিট : ২০৩)
X

পিরোজপুরের কাউখালীতে বুধবার সকালে অটোচাপায় হাবিবা (৬) নামের এক স্কুল ছাত্রীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। হাবিবা স্থানীয় গোসনতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ও কাউখালী উপজেলার সদর ইউনিয়নের গোসনতারা গ্রামের কাঠ ব্যবসায়ী কাওসার শরীফের মেয়ে।

জানা গেছে, হা‌বিবা সকালে মায়ের সাথে তার এক আত্মীয়কে অটোতে উঠিয়ে দেওয়ার জন্য কাউখালী নৈকাটি সড়কের কাঠালিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তার পাশে দাঁড়িয়ে থা‌কে। এসময় এক‌টি চলন্ত অটো স্কুলছাত্রীকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়।  স্থানীয়রা উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব‌্যরত চি‌কিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ ক‌রেন। সেখা‌নে চিকিৎসা অবস্থায় দুপুরে হাবিবা মারা যান।

হা‌বিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামা প্রসাদ বলেন, হাবিবা ভালো ছাত্রী ছিলেন এবং নিয়মিত বিদ্যালয়ে আসতেন। খুবই শান্ত প্রকৃতির ছিলেন।

কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, খুবই দুঃখজনক ঘটনা। অদক্ষ ড্রাইভার ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার কারণে প্রতিদিন ঝরে যাচ্ছেন কোমলমতি শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীর মানুষ। 

কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক ও মর্মান্তিক। বেপরোয়া অটো ড্রাইভার সহ অদক্ষ ড্রাইভারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy