তরমুজ খেতে পড়ে ছিল যুবকের গলাকাটা লাশ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপুরা এলাকায় একটি তরমুজ খেতের টং ঘর থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা মরদেহ

2025-02-05T20:27:18+00:00
2025-02-05T20:27:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তরমুজ খেতে পড়ে ছিল যুবকের গলাকাটা লাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:২৭ পিএম   (ভিজিট : ১৯৩)
X

দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপুরা এলাকায় একটি তরমুজ খেতের টং ঘর থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার কৃষক মো. রাহাত নিয়মিত তার তরমুজ খেতে কাজ করেন। বুধবার সকালে অন্যান্য শ্রমিকদের নিয়ে খেতে গেলে টং ঘরের পাশের বেড়ায় রক্তের দাগ দেখতে পান তিনি। এরপর কাছে গিয়ে দেখতে পান, নিচেও জমাট বাঁধা রক্ত রয়েছে। এ সময় ভয় পেয়ে তিনি বাড়ি গিয়ে স্থানীয়দের বিষয়টি জানান। পরে ইউপি সদস্য ও চেয়ারম্যানের মাধ্যমে পুলিশকে অবহিত করা হয়।

খবর পেয়ে দশমিনা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় তরমুজ খেতের টং ঘরের খড়কুটার ভেতর থেকে শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন থাকা অজ্ঞাত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।  

আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান সাগর বলেন, আমি ইউনিয়ন পরিষদের কাজে ছিলাম। দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। পুলিশ উপস্থিত হয়ে টং ঘরের ভেতর থেকে খড়কুটার নিচে থাকা মরদেহ উদ্ধার করে।

গলাচিপা-দশমিনা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি নিহত যুবকের বয়স ২৮-৩০ বছরের মধ্যে হতে পারে। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy