ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাসভবনে ছাত্রজনতার আগুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন দিয়েছে ছাত্র-জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত

2025-02-05T20:44:23+00:00
2025-02-05T20:59:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাসভবনে ছাত্রজনতার আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪৪ পিএম  আপডেট: ০৫.০২.২০২৫ ৮:৫৯ পিএম  (ভিজিট : ৭৩৮)
X

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন দিয়েছে ছাত্র-জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে একদল ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ঢুকে পড়ে। তারা বাড়ির দেয়াল, দরজা-জানালাসহ বিভিন্ন কক্ষে ভাঙচুর চালাচ্ছে।

জানা যায়, ছাত্র-জনতার পক্ষ থেকে ‘বুলডোজার মিছিলের’ ঘোষণা অনুযায়ী রাত ৮টায় কর্মসূচি থাকলেও সন্ধ্যার পর থেকে সেখানে জড়ো হতে থাকে ছাত্র-জনতা। সেখানে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে রাত ৮টার কিছু আগে ৩২ নম্বরের ওই বাড়িয়ে ঢুকে পড়ে ছাত্র-জনতা। ৩২ নম্বরের বাড়িতে প্রবেশের মুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলা হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনও সদস্যকে সেখানে দেখা যায়নি।

গতকাল রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় ছাত্রদের উদ্দেশে বক্তব্য দেবেন।

আজ শেখ হাসিনা ভাষণ দিলে ধানমন্ডি-৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিল’ করা হবে বলে অনেকে ফেসবুকে পোস্ট দিতে থাকেন। তবে শেখ হাসিনার ভাষণের আগেই এ ভাংচুরের ঘটনা ঘটলো।

এর আগে সন্ধ্যা সাতটার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy