‘এই দিনই দিন নয়, আরও দিন আছে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মানবাধিকারকর্মী ও গুম কমিশনের সদস্য নূর খান তার ফেসবুকে লিখেছেন ‘আমি স্তম্ভিত।’ এর সঙ্গে আরেকটি লাইন জুড়ে তিনি

2025-02-06T15:17:05+00:00
2025-02-06T18:31:08+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
‘এই দিনই দিন নয়, আরও দিন আছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১৭ পিএম  আপডেট: ০৬.০২.২০২৫ ৬:৩১ পিএম  (ভিজিট : ৫২৭)
X

মানবাধিকারকর্মী ও গুম কমিশনের সদস্য নূর খান তার ফেসবুকে লিখেছেন ‘আমি স্তম্ভিত।’ এর সঙ্গে আরেকটি লাইন জুড়ে তিনি লিখেছেন ‘এই দিন দিন নয়, আরও দিন আছে।’

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুকে এক পোস্টে তিনি কথাগুলো লেখেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত করা দেখে নানাজন নানা প্রতিক্রিয়া দিচ্ছেন। তারই অংশ হিসেবে নূর খানের এই প্রতিক্রিয়া। 

স্ট্যাটাসের বিষয়ে নূর খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটা কোনোভাবেই সমর্থন করার সুযোগ নেই। কোনও সুপ্তগোষ্ঠী মনোবাসনা পূরণের চেষ্টা করছে কিনা সেটা ভেবে দেখা দরকার। এটা ভালো কিছু বয়ে আনবে না।’

এর আগে, সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন। তিনি লিখেন, আজকে যারা যারা এই কাজটা করেছে, যারা যারা এই কাজের উসকানি দিয়েছে, যেই হোক না কেন সে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইউনূস সরকারের কর্তব্য।

ফিরোজ আহমেদ তার পোস্টে আরও লিখেন- বৈধ হিসেবে মনে করেন, এমন একটা সরকারের অস্তিত্ব থাকলে কোনো ভবনে বুলডোজার চালানো কিংবা আগুন দেওয়া কিংবা ভাঙচুর সন্দেহাতীতভাবেই ফৌজদারি অপরাধ।সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন।
উল্লেখ্য, বুধবার রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে রাত ৯টার দিকে ধানমন্ডি অভিমুখে কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স। সন্ধ্যার পর থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাসার সামনে এসে জড়ো হতে শুরু করেন বিক্ষুব্ধ ছাত্ররা। পরে রাত ৮টার দিকে বাড়িটিতে প্রবেশ করেন তারা।

সময় বাড়ার সঙ্গে সঙ্গে ধানমন্ডি ৩২ নম্বরে ভিড়ও বাড়তে থাকে। সে সময় শেখ মুজিবের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়। একইসঙ্গে প্রবেশমুখে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। রাত ১০টা ৫০ মিনিটে বাড়ির সামনে আনা হয় বুলডোজার।

রাতভর ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়। বুলডোজার দিয়ে ভাঙার পর বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে এ চিত্র দেখা গেছে। ভবনের বাকি অংশ ভেকু দিয়ে ভেঙে সমতল না করা পর্যন্ত কাজ চলবে বলে জানান উপস্থিত কয়েকজন।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy